আরও কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম মঙ্গলবার ১ শতাংশের বেশি কমেছে। দিনের শুরুতে তিন সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পর শক্তিশালী মার্কিন ডলার এবং মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় দামে এই পতন ঘটে। একই সঙ্গে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্ক পরিকল্পনা সম্পর্কে স্পষ্টতার অপেক্ষায় রয়েছেন। খবর রয়টার্সের।  স্পট গোল্ডের দাম জিএমটি সময় ০৯:৫৬ মিনিটে ১.২ শতাংশ কমে প্রতি আউন্স ৫,১৭০.৮৯ ডলারে নেমে আসে। টানা চার দিনের ঊর্ধ্বগতির পর এদিন সেই ধারা ভেঙে যায়। এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারস ০.৭ শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্স ৫,১৯০.২০ ডলারে। এদিকে মার্কিন ডলার সূচক ০.১ শতাংশ বেড়েছে, ফলে অন্যান্য মুদ্রার ধারকদের জন্য ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ কেনা তুলনামূলকভাবে বেশি ব্যয়বহুল হয়ে পড়েছে।

আরও কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম মঙ্গলবার ১ শতাংশের বেশি কমেছে। দিনের শুরুতে তিন সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পর শক্তিশালী মার্কিন ডলার এবং মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় দামে এই পতন ঘটে। একই সঙ্গে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্ক পরিকল্পনা সম্পর্কে স্পষ্টতার অপেক্ষায় রয়েছেন। খবর রয়টার্সের। 

স্পট গোল্ডের দাম জিএমটি সময় ০৯:৫৬ মিনিটে ১.২ শতাংশ কমে প্রতি আউন্স ৫,১৭০.৮৯ ডলারে নেমে আসে। টানা চার দিনের ঊর্ধ্বগতির পর এদিন সেই ধারা ভেঙে যায়।

এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারস ০.৭ শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্স ৫,১৯০.২০ ডলারে।

এদিকে মার্কিন ডলার সূচক ০.১ শতাংশ বেড়েছে, ফলে অন্যান্য মুদ্রার ধারকদের জন্য ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ কেনা তুলনামূলকভাবে বেশি ব্যয়বহুল হয়ে পড়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow