আরও কয়েকটি কেন্দ্রের ফল প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম-১১ আসনের ১২৪টি কেন্দ্রের মধ্যে একটির ফলাফলে দেখা যাচ্ছে, ৩৬৬ ভোট পেয়ে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. শফিউল আলম পেয়েছেন ৩৬১ ভোট।  এদিকে ঢাকা-৮ আসনের কয়েকটি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এই আসনে ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন বিএনপির মির্জা আব্বাস আর শাপলা কলি নিয়ে নির্বাচন করছেন এনসিপির নাসীরউদ্দীন পাটওয়ারী। এর মধ্যে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৫৯৫ ভোট, শাপলা কলি পেয়েছে ৪০৬ ভোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যানেক্স ভবনে ধানের শীষ পেয়েছে ৪৮৭ ভোট আর শাপলা কলি ১৮৭ ভোট। উদয়ন স্কুল কেন্দ্রে শাপলা কলি পেয়েছে ৩৮৯ ভোট, ধানের শীষ পেয়েছে ২৯৩ ভোট। বুয়েটের ১ নম্বর কেন্দ্রে ধানের শীষ ১৮৩ এবং শাপলা কলি ৩২০ ভোট পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক ক্লাব কেন্দ্রে শাপলা কলি পেয়েছে ৩৯৮ ও ধানের শীষ পেয়েছে ৩১৭ ভোট। ঢাকা-৭ আসনের আজিমপুর গার্লস স্কুল কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৬১৬ এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৫৪৩ ভোট। ঢাকা-১৬ আসনের দুয়ারিপাড়া সরকারি

আরও কয়েকটি কেন্দ্রের ফল প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম-১১ আসনের ১২৪টি কেন্দ্রের মধ্যে একটির ফলাফলে দেখা যাচ্ছে, ৩৬৬ ভোট পেয়ে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. শফিউল আলম পেয়েছেন ৩৬১ ভোট। 

এদিকে ঢাকা-৮ আসনের কয়েকটি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এই আসনে ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন বিএনপির মির্জা আব্বাস আর শাপলা কলি নিয়ে নির্বাচন করছেন এনসিপির নাসীরউদ্দীন পাটওয়ারী। এর মধ্যে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৫৯৫ ভোট, শাপলা কলি পেয়েছে ৪০৬ ভোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যানেক্স ভবনে ধানের শীষ পেয়েছে ৪৮৭ ভোট আর শাপলা কলি ১৮৭ ভোট। উদয়ন স্কুল কেন্দ্রে শাপলা কলি পেয়েছে ৩৮৯ ভোট, ধানের শীষ পেয়েছে ২৯৩ ভোট। বুয়েটের ১ নম্বর কেন্দ্রে ধানের শীষ ১৮৩ এবং শাপলা কলি ৩২০ ভোট পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক ক্লাব কেন্দ্রে শাপলা কলি পেয়েছে ৩৯৮ ও ধানের শীষ পেয়েছে ৩১৭ ভোট।

ঢাকা-৭ আসনের আজিমপুর গার্লস স্কুল কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৬১৬ এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৫৪৩ ভোট।

ঢাকা-১৬ আসনের দুয়ারিপাড়া সরকারি মহাবিদ্যালয় কেন্দ্রে ৭২৯টি ভোটের মধ্যে ৩৮৬টি পেয়েছে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৩০৮টি ভোট।

অন্যদিকে, পটুয়াখালী-৩ আসনের গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন পেয়েছেন ১ হাজার ৩৫৭ ভোট। গণঅধিকার পরিষদের নুরুল হক নূর ট্রাক প্রতীকে পেয়েছেন ৮৪৮ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকে মোবাশ্বের আলম পেয়েছেন ২৭৫ ভোট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow