আরও ১ লাখ টন ক্রুড তেল নিয়ে আসবে সেই ‘এমটি নিনেমিয়া’

সৌদি আরব থেকে আরও এক লাখ টন ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল নিয়ে আসবে ট্যাংকার জাহাজ ‌‌‌‘এমটি নিনেমিয়া’। আগামী ৩০ মে সৌদি আরবের ইয়ানবু বন্দরে জাহাজটিতে এক লাখ টন এরাবিয়ান লাইট ক্রুড বোঝাই করা হবে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক (চার্টারিং অ্যান্ড ট্র্যাম্পিং) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান। এর আগে গত ৬ মে প্রথম দফায় এক লাখ টন ক্রুড নিয়ে কুতুবদিয়া অ্যাংকরে আসে জাহাজটি। ওই তেল খালাস করার পর আরও আনার জন্য নৌযানটি ইয়ানবু বন্দরের উদ্দেশে রওনা দেয়। এর মধ্যে গত ২১ মে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা থেকে এক লাখ টন মারবান লাইট ক্রুড নিয়ে আসে ‌‌‘এমটি ফসিল’ নামের আরেকটি ট্যাংকার জাহাজ। সেখান থেকে বর্তমানে তেল খালাস করা হচ্ছে বলে জানিয়েছে ইস্টার্ন রিফাইনারি পিএলসি (ইআরএল)। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মালিকানাধীন একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি। এতে পরিশোধনে ব্যবহৃত শতভাগ ক্রুড অয়েল আমদানি করতে হয়। বাংলাদেশ সরকারের সঙ্গে সরকারের (জিটুজি) চুক্তির পদ্ধতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে এ ক্রুড আমদানি করে। সৌদি আরব থেকে এরাবিয়ান লা

আরও ১ লাখ টন ক্রুড তেল নিয়ে আসবে সেই ‘এমটি নিনেমিয়া’

সৌদি আরব থেকে আরও এক লাখ টন ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল নিয়ে আসবে ট্যাংকার জাহাজ ‌‌‌‘এমটি নিনেমিয়া’। আগামী ৩০ মে সৌদি আরবের ইয়ানবু বন্দরে জাহাজটিতে এক লাখ টন এরাবিয়ান লাইট ক্রুড বোঝাই করা হবে।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক (চার্টারিং অ্যান্ড ট্র্যাম্পিং) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান।

এর আগে গত ৬ মে প্রথম দফায় এক লাখ টন ক্রুড নিয়ে কুতুবদিয়া অ্যাংকরে আসে জাহাজটি। ওই তেল খালাস করার পর আরও আনার জন্য নৌযানটি ইয়ানবু বন্দরের উদ্দেশে রওনা দেয়।

এর মধ্যে গত ২১ মে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা থেকে এক লাখ টন মারবান লাইট ক্রুড নিয়ে আসে ‌‌‘এমটি ফসিল’ নামের আরেকটি ট্যাংকার জাহাজ। সেখান থেকে বর্তমানে তেল খালাস করা হচ্ছে বলে জানিয়েছে ইস্টার্ন রিফাইনারি পিএলসি (ইআরএল)।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মালিকানাধীন একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি। এতে পরিশোধনে ব্যবহৃত শতভাগ ক্রুড অয়েল আমদানি করতে হয়। বাংলাদেশ সরকারের সঙ্গে সরকারের (জিটুজি) চুক্তির পদ্ধতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে এ ক্রুড আমদানি করে।

সৌদি আরব থেকে এরাবিয়ান লাইট ক্রুড এবং আরব আমিরাত থেকে মারবান লাইট ক্রুড আসে। আমদানি করা ক্রুডের শতভাগ পরিবহন করে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। এসব ক্রুড পরিবহনের জন্য বর্তমানে আমেরিকান প্রতিষ্ঠান নর্ভিক এনার্জি থেকে চার্টারে জাহাজ ভাড়া নেয় বিএসসি।

এদিকে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে নিষেধাজ্ঞা থাকায় গত ৩ মার্চ থেকে আটকা পড়ে আছে এক লাখ টন ক্রুডভর্তি ‘এমটি নর্ডিক পোলাক্স’। জাহাজটি কখন হরমুজ পাড়ি দিতে পারবে সে বিষয়ে নির্দিষ্ট তথ্য দিতে পারছে না বিএসসি।

এমডিআইএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow