ঈদের দিনে রামিসার পরিবারকে সমবেদনা জানাতে গেলেন রিজভী
রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসা আক্তারের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাসায় গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) তাদের পল্লবীর বাসায় যান। সেখানে রামিসার বাবার কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এসময় তাকে সান্ত্বনা দেন রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রামিসার পরিবারের খোঁজ নিতে এসেছি। হত্যাকারী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। বড় মেয়ে রাইসার পড়ালেখার দায়িত্বও নিয়েছেন তিনি। আমরা সবাই রাইসার আত্মীয় হিসেবে তার পরিবারের পাশে থাকবো ইনশাআল্লাহ।’ এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকন। কেএইচ/একিউএফ
রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসা আক্তারের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাসায় গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) তাদের পল্লবীর বাসায় যান। সেখানে রামিসার বাবার কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এসময় তাকে সান্ত্বনা দেন রিজভী।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রামিসার পরিবারের খোঁজ নিতে এসেছি। হত্যাকারী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। বড় মেয়ে রাইসার পড়ালেখার দায়িত্বও নিয়েছেন তিনি। আমরা সবাই রাইসার আত্মীয় হিসেবে তার পরিবারের পাশে থাকবো ইনশাআল্লাহ।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকন।
কেএইচ/একিউএফ
What's Your Reaction?