আরও ৪০ মিলিয়ন ডলার নিলামে কিনলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে আরও ৪০ মিলিয়ন বা ৪ কোটি মার্কিন ডলার কিনেছে। বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৪ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা। চলতি মে মাসে মোট ২১ কোটি ডলার কেনা হয়েছে। এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৫৮৮ কোটি ৩৫ লাখ বা ৫ দশমিক ৮৮ বিলিয়ন ডলার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow