ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন নয়ন নামে এক পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (০৬ মে) সকালে চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (০৫ মে) রাত ১১টার দিকে জগন্নাথদিঘী ইউনিয়নে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে কুপিয়ে আহত করা হয়। নিহত আনোয়ার হোসেন নয়ন (৩৫) উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজারের পান ও জুতা ব্যবসায়ী। তিনি দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টায় জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে নয়নের গতিরোধ করে দুর্বৃত্তরা। এসময় তাকে কুপিয়ে ও মাথায় আঘাত করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।  পরে নয়নের চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে পরে কুমিল্লা মেডিকেল কলেজে নেয়। নয়নের অবস্থা গুরুতর দেখে সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে পাঠানি চিকিৎসকরা। নিহতের বোন কহিনুর আক্তার বলেন, নয়নের অবস্থা গুরুতর দেখে চিকিৎসকের পরামর্শে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেলে নিয়

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন নয়ন নামে এক পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (০৬ মে) সকালে চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (০৫ মে) রাত ১১টার দিকে জগন্নাথদিঘী ইউনিয়নে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে কুপিয়ে আহত করা হয়।

নিহত আনোয়ার হোসেন নয়ন (৩৫) উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজারের পান ও জুতা ব্যবসায়ী। তিনি দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টায় জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে নয়নের গতিরোধ করে দুর্বৃত্তরা। এসময় তাকে কুপিয়ে ও মাথায় আঘাত করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

পরে নয়নের চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে পরে কুমিল্লা মেডিকেল কলেজে নেয়। নয়নের অবস্থা গুরুতর দেখে সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে পাঠানি চিকিৎসকরা।

নিহতের বোন কহিনুর আক্তার বলেন, নয়নের অবস্থা গুরুতর দেখে চিকিৎসকের পরামর্শে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানেও অক্সিজেনের সংকট থাকায় বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পথে আমার ভাই মারা যায়। 

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, এলাকার একটি পক্ষের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ ছিল আনোয়ার হোসেনের। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ এখনো ঢাকা থেকে চৌদ্দগ্রাম আসেনি। 

তিনি আরও বলেন, আমরা নিহতের ময়নাতদন্ত এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে খুনের প্রকৃত কারণ বের করে আইনি ব্যবস্থা গ্রহণ করব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow