পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
পশ্চিমবঙ্গে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। এতে রাজ্যের ১৬ টি জেলার মোট ১৫২ আসনে ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন ১৪৭৮ জন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৭ টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৩টায়। মোট বুথ রয়েছে ৪৪ হাজার ৩৭৬টি। প্রতি বুথে গড়ে ৮১৩ জন ভোটার ভোট দেবেন। এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। বিজেপি ও তৃণমূল কংগ্রেস ছাড়াও ভোটে অংশগ্রহণ করছে সিপিআইএম, কংগ্রেস, ইন্ডিয়ান সেকুল্যার ফ্রন্ট, আমজনতা উন্নয়ন পার্টিসহ বেশ কয়েকটি দল। তবে বেশিরভাগ আসনেই বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যেই প্রধান প্রতিদ্বন্দ্বীতা হবে। ভোটের প্রচারণায় সরব রয়েছে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ পশ্চিমবঙ্গে দুইটি জনসভা করবেন। প্রথমে কৃষ্ণনগরে, এরপর মথুরাপুরে। বিকেলে তিনি হাওড়ায় রোড শো করবেন বলেও জানা গেছে। এদিকে আজও প্রচারণায় নামছেন মুখ্যমন্ত্রী মমতা ব
পশ্চিমবঙ্গে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। এতে রাজ্যের ১৬ টি জেলার মোট ১৫২ আসনে ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন ১৪৭৮ জন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৭ টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৩টায়। মোট বুথ রয়েছে ৪৪ হাজার ৩৭৬টি। প্রতি বুথে গড়ে ৮১৩ জন ভোটার ভোট দেবেন।
এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। বিজেপি ও তৃণমূল কংগ্রেস ছাড়াও ভোটে অংশগ্রহণ করছে সিপিআইএম, কংগ্রেস, ইন্ডিয়ান সেকুল্যার ফ্রন্ট, আমজনতা উন্নয়ন পার্টিসহ বেশ কয়েকটি দল। তবে বেশিরভাগ আসনেই বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যেই প্রধান প্রতিদ্বন্দ্বীতা হবে।
ভোটের প্রচারণায় সরব রয়েছে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ পশ্চিমবঙ্গে দুইটি জনসভা করবেন। প্রথমে কৃষ্ণনগরে, এরপর মথুরাপুরে। বিকেলে তিনি হাওড়ায় রোড শো করবেন বলেও জানা গেছে।
এদিকে আজও প্রচারণায় নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি আজ পশ্চিমবঙ্গের বিজয়নগর, চৌরঙ্গী ও ব্যাংক অফ ইন্ডিয়া মোড়ে বিভিন্ন জনসভায় অংশ নেবেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ও মেটিয়াবুরুজ এলাকায় একটি জনসভা করবেন।
পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও আজ বিধানসভা নির্বাচন রয়েছে। সে নির্বাচনের ২৩৪ আসনে ৪০২৩ জন প্রার্থীতা করছেন। এ রাজ্যে এক দফাতেই ভোটগ্রহণ হবে।
What's Your Reaction?