আরব আমিরাতে পেট্রলের দাম বেড়েছে ৮ শতাংশ
মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে মে মাসে পেট্রলের দাম প্রায় আট শতাংশ বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। দেশটির জ্বালানি মূল্য নির্ধারণ কমিটির এক ঘোষণায় জানানো হয়, নতুন মূল্যহার ১ মে থেকে কার্যকর হয়েছে। খবর জিও নিউজের। নতুন মূল্য অনুযায়ী, সুপার ৯৮ পেট্রলের দাম লিটারপ্রতি ৩.৬৬ দিরহাম নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ৩.৩৯ দিরহাম। স্পেশাল ৯৫ পেট্রলের দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি ৩.৫৫ দিরহাম, যা আগে ছিল ৩.২৮ দিরহাম। এছাড়া ই-প্লাস ৯১ পেট্রলের দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ৩.৪৮ দিরহাম, যা গত মাসে ছিল ৩.২০ দিরহাম। অন্যদিকে, ডিজেলের দাম অপরিবর্তিত রেখে লিটারপ্রতি ৪.৬৯ দিরহাম রাখা হয়েছে। সবশেষ এ সমন্বয়ের ফলে সব ধরনের পেট্রলের দাম গড়ে প্রায় আট শতাংশ বেড়েছে। তবে মে মাসজুড়ে স্থিতিশীল থাকছে ডিজেলের দাম।
মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে মে মাসে পেট্রলের দাম প্রায় আট শতাংশ বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
দেশটির জ্বালানি মূল্য নির্ধারণ কমিটির এক ঘোষণায় জানানো হয়, নতুন মূল্যহার ১ মে থেকে কার্যকর হয়েছে। খবর জিও নিউজের।
নতুন মূল্য অনুযায়ী, সুপার ৯৮ পেট্রলের দাম লিটারপ্রতি ৩.৬৬ দিরহাম নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ৩.৩৯ দিরহাম। স্পেশাল ৯৫ পেট্রলের দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি ৩.৫৫ দিরহাম, যা আগে ছিল ৩.২৮ দিরহাম।
এছাড়া ই-প্লাস ৯১ পেট্রলের দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ৩.৪৮ দিরহাম, যা গত মাসে ছিল ৩.২০ দিরহাম।
অন্যদিকে, ডিজেলের দাম অপরিবর্তিত রেখে লিটারপ্রতি ৪.৬৯ দিরহাম রাখা হয়েছে।
সবশেষ এ সমন্বয়ের ফলে সব ধরনের পেট্রলের দাম গড়ে প্রায় আট শতাংশ বেড়েছে। তবে মে মাসজুড়ে স্থিতিশীল থাকছে ডিজেলের দাম।
What's Your Reaction?