আরব আমিরাতে সোমবার থেকে স্কুলে সশরীরে ক্লাস শুরু

ইরান-যুদ্ধের রেশ কাটিয়ে আবারও আরব আমিরাতের স্কুলে সশরীরে ক্লাস শুরু হতে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, আগামীকাল সোমবার থেকে দেশের সব সরকারি-বেসরকারি স্কুলে শিক্ষার্থী ও কর্মীদের জন্য সরাসরি (ইন-পার্সন) শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে। খবর আল জাজিরার।  গত সপ্তাহে ইরান তেহরান থেকে ইউএই লক্ষ্য করে ১৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর নিরাপত্তার কারণে দেশজুড়ে দূরশিক্ষণ (রিমোট লার্নিং) চালু করা হয়েছিল। এটি ছিল এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথম এ ধরনের ঘটনা। শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্র-সমর্থিত জোটের মধ্যকার নাজুক যুদ্ধবিরতি নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, দেশটির দিকে ছোড়া দুটি ইরানি ড্রোন প্রতিহত করা হয়েছে। এর আগে রাতভর কুয়েতমুখী ড্রোন হামলার ঘটনাও ঘটে। এসব ঘটনায় যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অন্যদিকে কাতারের উপকূলের কাছে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ অজ্ঞাত উৎস থেকে ছোড়া প

আরব আমিরাতে সোমবার থেকে স্কুলে সশরীরে ক্লাস শুরু

ইরান-যুদ্ধের রেশ কাটিয়ে আবারও আরব আমিরাতের স্কুলে সশরীরে ক্লাস শুরু হতে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, আগামীকাল সোমবার থেকে দেশের সব সরকারি-বেসরকারি স্কুলে শিক্ষার্থী ও কর্মীদের জন্য সরাসরি (ইন-পার্সন) শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে। খবর আল জাজিরার। 

গত সপ্তাহে ইরান তেহরান থেকে ইউএই লক্ষ্য করে ১৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর নিরাপত্তার কারণে দেশজুড়ে দূরশিক্ষণ (রিমোট লার্নিং) চালু করা হয়েছিল। এটি ছিল এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথম এ ধরনের ঘটনা।

শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্র-সমর্থিত জোটের মধ্যকার নাজুক যুদ্ধবিরতি নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, দেশটির দিকে ছোড়া দুটি ইরানি ড্রোন প্রতিহত করা হয়েছে। এর আগে রাতভর কুয়েতমুখী ড্রোন হামলার ঘটনাও ঘটে। এসব ঘটনায় যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

অন্যদিকে কাতারের উপকূলের কাছে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ অজ্ঞাত উৎস থেকে ছোড়া প্রজেক্টাইলে আঘাতপ্রাপ্ত হয়ে আগুন ধরে যায়। এ তথ্য জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস। ডয়চে ভেলের প্রতিবেদনে সংস্থাটির বিবৃতি উল্লেখ করা হয়।

ব্রিটিশ সামরিক বাহিনীর এই সংস্থাটি জানায়, আঘাতের ফলে ছোট আকারের আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow