আরাধ্যার জন্মের পর কী বলেছিলেন সালমান? আলোচনায় সেই পুরোনো ভিডিও
বলিউডের অন্দরমহলে আজও যে কটি প্রেমের গল্প আলোচনায় ফিরে আসে, তার মধ্যে অন্যতম সালমান খান ও ঐশ্বরিয়ার রাই বচ্চনের সম্পর্ক। নব্বই দশকের শেষভাগে তাদের বিচ্ছেদ হলেও অনুরাগীদের কৌতূহল আজও কমেনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ভিডিও ভাইরাল হতেই আরও আলো উঠে এসেছে সেই অতীত সমীকরণ। ঘটনা ২০১১ সালের। সে বছরই কন্যাসন্তান আরাধ্যার জন্ম দেন ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চন। ঠিক সেই সময় এক সংবাদ সম্মেলনে সালমানের কাছে ঐশ্বরিয়ার মা হওয়া নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। সাধারণত ব্যক্তিগত প্রসঙ্গ, বিশেষ করে ঐশ্বরিয়াকে ঘিরে প্রশ্নে খুব একটা স্বচ্ছন্দ নন ‘ভাইজান’। কিন্তু সেদিন তার জবাব সকলকে চমকে দিয়েছিল। সম্প্রতি গোবিন্দার স্ত্রী সুনিতা আহুজার পডকাস্টে এসে সাংবাদিক হীনা কুমাওয়াট সেই ঘটনার কথা তুলে ধরেন। তিনি জানান, সে সময় বিভিন্ন সংবাদমাধ্যমের ওপর চাপ ছিল সালমানের কাছ থেকে ঐশ্বরিয়ার মাতৃত্ব নিয়ে প্রতিক্রিয়া আনার। হীনাকেও সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তিনি সরাসরি প্রশ্ন করতে অস্বস্তি বোধ করেন। তার কথায়, “ঐশ্বরিয়া তখন বিবাহিত, সালমানের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। এই প্রশ্ন করা তার সম্মানে আঘাত করার মতো মনে
বলিউডের অন্দরমহলে আজও যে কটি প্রেমের গল্প আলোচনায় ফিরে আসে, তার মধ্যে অন্যতম সালমান খান ও ঐশ্বরিয়ার রাই বচ্চনের সম্পর্ক। নব্বই দশকের শেষভাগে তাদের বিচ্ছেদ হলেও অনুরাগীদের কৌতূহল আজও কমেনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ভিডিও ভাইরাল হতেই আরও আলো উঠে এসেছে সেই অতীত সমীকরণ।
ঘটনা ২০১১ সালের। সে বছরই কন্যাসন্তান আরাধ্যার জন্ম দেন ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চন। ঠিক সেই সময় এক সংবাদ সম্মেলনে সালমানের কাছে ঐশ্বরিয়ার মা হওয়া নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। সাধারণত ব্যক্তিগত প্রসঙ্গ, বিশেষ করে ঐশ্বরিয়াকে ঘিরে প্রশ্নে খুব একটা স্বচ্ছন্দ নন ‘ভাইজান’। কিন্তু সেদিন তার জবাব সকলকে চমকে দিয়েছিল।
সম্প্রতি গোবিন্দার স্ত্রী সুনিতা আহুজার পডকাস্টে এসে সাংবাদিক হীনা কুমাওয়াট সেই ঘটনার কথা তুলে ধরেন। তিনি জানান, সে সময় বিভিন্ন সংবাদমাধ্যমের ওপর চাপ ছিল সালমানের কাছ থেকে ঐশ্বরিয়ার মাতৃত্ব নিয়ে প্রতিক্রিয়া আনার। হীনাকেও সেই দায়িত্ব দেওয়া হয়েছিল।
তবে তিনি সরাসরি প্রশ্ন করতে অস্বস্তি বোধ করেন। তার কথায়, “ঐশ্বরিয়া তখন বিবাহিত, সালমানের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। এই প্রশ্ন করা তার সম্মানে আঘাত করার মতো মনে হয়েছিল।”
তখনই কৌশল বদলান হীনা। কারণ একই সময়ে সালমানের ভাই সোহেল খানেরও একটি সন্তান জন্মেছিল। সেই প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, “কাকা হয়ে আপনার কেমন লাগছে?”
আরও পড়ুন:
৯ কোটির চেক বাউন্স মামলা, রাজপাল ইস্যুতে জড়ালেন অমিতাভ
‘ধুরন্ধর ২’ ও ‘টক্সিক’ সংঘর্ষে বলিউডে বড় ক্ষতির আশঙ্কা
প্রশ্ন শুনে হাসিমুখে সালমানের জবাব ছিল, “শুধু কাকা কেন, আমি তো মামাও হয়েছি! আমি চাই ওদের যেন ১১টি সন্তান হয়।” তার এই মন্তব্যে স্পষ্ট ছিল, তিনি ঐশ্বরিয়া ও অভিষেককেই ইঙ্গিত করছেন।
পুরনো সেই ভিডিও নতুন করে সামনে আসতেই আবারও নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। অতীতের তিক্ততা ভুলে ইতিবাচক ভঙ্গিতে দেওয়া সালমানের ওই জবাবই এখন অনুরাগীদের কাছে আলোচনার বিষয়।
এমএমএফ/এএসএম
What's Your Reaction?