আরেকটি চমক বিসিবি বস তামিমের

ঢাকা লিগ এবার যথা সময়ে হয়নি। শুধু তাই নয়? আদৌ হবে কি না সেটা নিয়েও সংশয় ছিল। মূলত বিসিবির সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে সদ্য বিলুপ্ত হওয়া আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সঙ্গে ঢাকার ক্রীড়া সংগঠকদের দ্বন্দ্বে আটকে ছিল এই টুর্নামেন্ট।  এ নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেন ক্রিকেটাররা। তবে বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর বুধবার ঢাকা লিগ নিয়ে কথা বলেছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তার প্রচেষ্টায় এই ঘরোয়া প্রতিযোগিতা মাঠে গড়ানো নিয়ে যে শঙ্কা ছিল তা কেটে গেছে।  আজ বৃহস্পতিবার সব ক্লাবের সঙ্গে বৈঠকে বসে বিসিবি। আর এই বৈঠকে অংশ নেয় ঢাকার সব ক্লাবগুলো, যেখানে লিগ খেলতে রাজি হয়েছে তারা। গণমাধ্যমকে বিসিবির বর্তমান কমিটির এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। বিসিবি কার্যালয়ে সন্ধ্যায় চা চক্রের মধ্যে দিয়ে শুরু হয় ক্লাবগুলোর সঙ্গে বৈঠক। সেখানে দলবদল এবং খেলা মাঠে গড়ানোর সময় চূড়ান্ত হয়েছে। জানা গেছে, চলতি মাসেই হবে ঢাকা লিগের দলবদল। আর আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে খেলা। সবকিছু সঠিকভাবে এগুলে এটাও হবে তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন কমি

আরেকটি চমক বিসিবি বস তামিমের
ঢাকা লিগ এবার যথা সময়ে হয়নি। শুধু তাই নয়? আদৌ হবে কি না সেটা নিয়েও সংশয় ছিল। মূলত বিসিবির সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে সদ্য বিলুপ্ত হওয়া আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সঙ্গে ঢাকার ক্রীড়া সংগঠকদের দ্বন্দ্বে আটকে ছিল এই টুর্নামেন্ট।  এ নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেন ক্রিকেটাররা। তবে বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর বুধবার ঢাকা লিগ নিয়ে কথা বলেছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তার প্রচেষ্টায় এই ঘরোয়া প্রতিযোগিতা মাঠে গড়ানো নিয়ে যে শঙ্কা ছিল তা কেটে গেছে।  আজ বৃহস্পতিবার সব ক্লাবের সঙ্গে বৈঠকে বসে বিসিবি। আর এই বৈঠকে অংশ নেয় ঢাকার সব ক্লাবগুলো, যেখানে লিগ খেলতে রাজি হয়েছে তারা। গণমাধ্যমকে বিসিবির বর্তমান কমিটির এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। বিসিবি কার্যালয়ে সন্ধ্যায় চা চক্রের মধ্যে দিয়ে শুরু হয় ক্লাবগুলোর সঙ্গে বৈঠক। সেখানে দলবদল এবং খেলা মাঠে গড়ানোর সময় চূড়ান্ত হয়েছে। জানা গেছে, চলতি মাসেই হবে ঢাকা লিগের দলবদল। আর আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে খেলা। সবকিছু সঠিকভাবে এগুলে এটাও হবে তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন কমিটির আরেকটি বড় চমক। গত মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেন তামিম ইকবাল খান। দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টা পার হতে না হতেই ক্রিকেটারদের প্রথম সুখবর দেয় তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন বোর্ড। নারী ও পুরুষ ক্রিকেটারদের ঘরোয়া লিগে ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেন তারা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow