আর্জেন্টিনাকে কটাক্ষ করে চার সাবেক ইংলিশ ফুটবলারের দম্ভোক্তি

ম্যাচের আগেই পরিবেশ গরম। আজ রাতে আর্জেন্টিনা আর ইংল্যান্ড মুখোমুখি বিশ্বকাপের সেমিফাইনালে। তার আগে আর্জেন্টিনাকে নিয়ে নানা ধরনের কটাক্ষ করছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলাররা। তাদের কেউ আগেভাগেই ইংল্যান্ডকে ফাইনালে তুলে দিচ্ছেন। কেউবা বলছেন, আর্জেন্টিনার মতো দলকে নিয়ে চিন্তা করার কিছু নেই। সাবেক ইংলিশ ফুটবলার এবং মিডিয়া ব্যক্তিত্ব ইয়ান রাইট বলেন, ‘আমি আর্জেন্টিনাকে ফ্রান্স বা স্পেনের মতো ভয় পাই না। কারণ আমার মনে হয়, আর্জেন্টিনাকে নিয়ে অনেক ভুল ধারণা (মিথ) রয়েছে।’ ইংলিশ কোচ ও সাবেক ফুটবলার জন টেরি, ‘সত্যি বলতে, আর্জেন্টিনা আমাকে চিন্তায় ফেলে না। আমি আর্জেন্টিনার দিকে তাকিয়ে মনে করি না যে তারা আমাদের চেয়ে ভালো। খেলোয়াড়ে খেলোয়াড়ে তুলনা করলে, আমার মতে আমরা আর্জেন্টিনার চেয়ে শক্তিশালী।’ ইংল্যান্ডের সাবেক ফুটবলার ও জনপ্রিয় ধারাভাষ্যকার গ্যারি নেভিল বলেন, ‘তাদের (আর্জেন্টিনার) যে সেন্টার-ব্যাক জুটি আছে, তাতে আমি মনে করি না আমরা অন্তত দুটি গোল করতে ব্যর্থ হব।’ ইংলিশ কোচ ও সাবেক পেশাদার ফুটবলার জো কোল বলেন, ‘আমাদের মেসিকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দিতে হবে। আমরা তাকে খেলায় কোনো প্রভাব ফে

আর্জেন্টিনাকে কটাক্ষ করে চার সাবেক ইংলিশ ফুটবলারের দম্ভোক্তি

ম্যাচের আগেই পরিবেশ গরম। আজ রাতে আর্জেন্টিনা আর ইংল্যান্ড মুখোমুখি বিশ্বকাপের সেমিফাইনালে। তার আগে আর্জেন্টিনাকে নিয়ে নানা ধরনের কটাক্ষ করছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলাররা।

তাদের কেউ আগেভাগেই ইংল্যান্ডকে ফাইনালে তুলে দিচ্ছেন। কেউবা বলছেন, আর্জেন্টিনার মতো দলকে নিয়ে চিন্তা করার কিছু নেই।

সাবেক ইংলিশ ফুটবলার এবং মিডিয়া ব্যক্তিত্ব ইয়ান রাইট বলেন, ‘আমি আর্জেন্টিনাকে ফ্রান্স বা স্পেনের মতো ভয় পাই না। কারণ আমার মনে হয়, আর্জেন্টিনাকে নিয়ে অনেক ভুল ধারণা (মিথ) রয়েছে।’

ইংলিশ কোচ ও সাবেক ফুটবলার জন টেরি, ‘সত্যি বলতে, আর্জেন্টিনা আমাকে চিন্তায় ফেলে না। আমি আর্জেন্টিনার দিকে তাকিয়ে মনে করি না যে তারা আমাদের চেয়ে ভালো। খেলোয়াড়ে খেলোয়াড়ে তুলনা করলে, আমার মতে আমরা আর্জেন্টিনার চেয়ে শক্তিশালী।’

ইংল্যান্ডের সাবেক ফুটবলার ও জনপ্রিয় ধারাভাষ্যকার গ্যারি নেভিল বলেন, ‘তাদের (আর্জেন্টিনার) যে সেন্টার-ব্যাক জুটি আছে, তাতে আমি মনে করি না আমরা অন্তত দুটি গোল করতে ব্যর্থ হব।’

ইংলিশ কোচ ও সাবেক পেশাদার ফুটবলার জো কোল বলেন, ‘আমাদের মেসিকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দিতে হবে। আমরা তাকে খেলায় কোনো প্রভাব ফেলতে দেব না। আমি এখনই বলছি, আমরা বিশ্বকাপের ফাইনালে পৌঁছাব।’

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow