আর্জেন্টিনাকে চমকে দিয়ে আবারও সমতায় কেপ ভার্দে

ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর নাটকীয় লড়াইয়ে অতিরিক্ত সময়েও থামছে না গোলের রোমাঞ্চ। লিসান্দ্রো মার্তিনেজের গোলে এগিয়ে যাওয়ার পর আবারও ম্যাচে সমতা ফিরিয়েছে কেপ ভার্দে। অতিরিক্ত সময়ের ১০৩ মিনিটে বাম দিক থেকে দারুণ এক আক্রমণ গড়ে তোলেন সিডনি কাবরাল। ডি-বক্সের ভেতরে সুযোগ পেয়ে ডান পায়ের জোরালো শটে আর্জেন্টিনার জালে বল জড়ান তিনি। কাবরালের এই গোলে স্কোরলাইন আবারও ২-২ সমতায় ফিরে আসল। এর আগে নির্ধারিত সময়ে লিওনেল মেসি ও ডেরয় দুয়ার্তের গোলে ১-১ সমতা ছিল। অতিরিক্ত সময়ের ৯২তম মিনিটে কর্নার থেকে গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লিসান্দ্রো মার্তিনেজ। তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হতে দেননি কাবরাল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow