লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবারও এগিয়ে আর্জেন্টিনা
ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর নাটকীয় ম্যাচে অতিরিক্ত ৩০ মিনিটে এসে আবারও এগিয়ে গেল আর্জেন্টিনা। কর্নার থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে দলের দ্বিতীয় গোলটি করেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।
নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটের ৯২তম মিনিটে কর্নার থেকে বক্সের ভেতরে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে কেপ ভার্দের জালে বল জড়ান মার্তিনেজ।
এর আগে ম্যাচের ২৯তম মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে ডেরয় দুয়ার্তের গোলে সমতায় ফেরে কেপ ভার্দে। এরপর অতিরিক্ত সময়ে লিসান্দ্রো মার্তিনেজের গোলেই আবারও ২-১ ব্যবধানে এগিয়ে গেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।