আর্জেন্টিনাকে ধারণ করে নতুন অ্যাওয়ে জার্সি বানালো ইতালির নাপোলি
ইতালিয়ান ক্লাব নাপোলি ও ইএ৭ আনুষ্ঠানিকভাবে ২০২৬-২৭ মৌসুমের নতুন অ্যাওয়ে জার্সি উন্মোচন করেছে। ‘নেপলস’ নামের এই জার্সিটি উৎসর্গ করা হয়েছে সেই সব মানুষকে, যারা নেপলসের বাইরে থাকলেও হৃদয়ে শহরটিকে বয়ে বেড়ান। আর সেই আবেগের বন্ধন তুলে ধরতেই জার্সির উদ্বোধনী প্রচারণার শুটিং হয়েছে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে। নতুন জার্সির নকশায় আর্জেন্টিনার প্রতি নাপোলির গভীর সম্পর্ক স্পষ্টভাবে ফুটে উঠেছে। সাদা রঙের ভিত্তির ওপর সূক্ষ্ম আকাশি-নীল উল্লম্ব স্ট্রাইপ ব্যবহার করা হয়েছে, যা আর্জেন্টিনা জাতীয় দলের ঐতিহ্যবাহী রঙের প্রতি শ্রদ্ধা জানায়। ফলে জার্সিটি একই সঙ্গে আধুনিক, মার্জিত এবং পরিচয়ের প্রতীক হয়ে উঠেছে। জার্সির বুকে থাকা নাপোলির ক্লাব লোগোতে যুক্ত করা হয়েছে গালফ অব নেপলস এবং মাউন্ট ভেসুভিয়াসের অবয়ব, যা শহরের অন্যতম পরিচিত প্রতীক। অন্যদিকে, জার্সির পেছনের কলারে লেখা রয়েছে ‘পার্টেনোপেই’, যা নেপলসের ঐতিহ্য ও মানুষের গর্বকে তুলে ধরে। এবারের ‘অথেনটিক’ সংস্করণের জার্সিতে নতুনভাবে যুক্ত হয়েছে একটি এনএফসি চিপ, যার মাধ্যমে সমর্থকেরা স্ক্যান করে নাপোলির এক্সক্লুসিভ ডিজিটাল কনটেন্ট উপভোগ
ইতালিয়ান ক্লাব নাপোলি ও ইএ৭ আনুষ্ঠানিকভাবে ২০২৬-২৭ মৌসুমের নতুন অ্যাওয়ে জার্সি উন্মোচন করেছে। ‘নেপলস’ নামের এই জার্সিটি উৎসর্গ করা হয়েছে সেই সব মানুষকে, যারা নেপলসের বাইরে থাকলেও হৃদয়ে শহরটিকে বয়ে বেড়ান। আর সেই আবেগের বন্ধন তুলে ধরতেই জার্সির উদ্বোধনী প্রচারণার শুটিং হয়েছে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে।
নতুন জার্সির নকশায় আর্জেন্টিনার প্রতি নাপোলির গভীর সম্পর্ক স্পষ্টভাবে ফুটে উঠেছে। সাদা রঙের ভিত্তির ওপর সূক্ষ্ম আকাশি-নীল উল্লম্ব স্ট্রাইপ ব্যবহার করা হয়েছে, যা আর্জেন্টিনা জাতীয় দলের ঐতিহ্যবাহী রঙের প্রতি শ্রদ্ধা জানায়। ফলে জার্সিটি একই সঙ্গে আধুনিক, মার্জিত এবং পরিচয়ের প্রতীক হয়ে উঠেছে।
জার্সির বুকে থাকা নাপোলির ক্লাব লোগোতে যুক্ত করা হয়েছে গালফ অব নেপলস এবং মাউন্ট ভেসুভিয়াসের অবয়ব, যা শহরের অন্যতম পরিচিত প্রতীক। অন্যদিকে, জার্সির পেছনের কলারে লেখা রয়েছে ‘পার্টেনোপেই’, যা নেপলসের ঐতিহ্য ও মানুষের গর্বকে তুলে ধরে।
এবারের ‘অথেনটিক’ সংস্করণের জার্সিতে নতুনভাবে যুক্ত হয়েছে একটি এনএফসি চিপ, যার মাধ্যমে সমর্থকেরা স্ক্যান করে নাপোলির এক্সক্লুসিভ ডিজিটাল কনটেন্ট উপভোগ করতে পারবেন।
আর্জেন্টিনার সঙ্গে নাপোলির সম্পর্ক নতুন নয়। দিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক অধ্যায় থেকে শুরু করে বিভিন্ন সময়ে ক্লাবটি আর্জেন্টিনার রঙ ও সংস্কৃতি থেকে অনুপ্রেরণা নিয়েছে। এর আগে ২০০২-০৩, ২০০৫-০৬ এবং ২০২০-২১ মৌসুমেও আর্জেন্টিনা অনুপ্রাণিত জার্সি প্রকাশ করেছিল নাপোলি। ২০২৬-২৭ মৌসুমের নতুন অ্যাওয়ে জার্সিও সেই ঐতিহ্যকে আরও একবার নতুনভাবে তুলে ধরলো।
আরআর/এমএমআর
What's Your Reaction?