আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন, ঘোষণা পরীমনির

আর্জেন্টিনা এবার বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতলে আবার বিয়ে করার ঘোষণা দিয়েছেন ঢাকাই ছবির আলোচিত অভিনেত্রী পরীমনি। বুধবার (১৫ জুলাই) রাতে সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পরীমনি বলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।’ চলতি বিশ্বকাপে লিওনেল মেসির দলকে সমর্থন জানিয়ে আসছেন এই অভিনেত্রী। টুর্নামেন্টে দলের প্রতিটি সাফল্য উচ্ছ্বাসের সঙ্গে উদ্‌যাপন করছেন এবং তা ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যম। আরও পড়ুন ‘মেসি গোল দেওয়ার পর হসপিটালে আর রাখে নাই আমাকে’, পরীমনির পোস্ট ভাইরাল সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে দেখা যায় পরীমনিকে। জার্সির সামনে ‘মেসি ১০’ এবং পেছনে লেখা ছিল ‘PORI’। ভিডিওটির পেছনে বাজছিল আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নাম নিয়ে তৈরি একটি বিশেষ সংগীত। ভিডিওটির সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল আর্জেন্টাইন ফুটবলারদের সিগনেচার উদযাপন অনুকরণ করা। গানে যখন যে খেলোয়াড়ের নাম উচ্চারিত হয়েছে, পরীমনি তখন সেই ফুটবলারের পরিচিত উদযাপ

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন, ঘোষণা পরীমনির

আর্জেন্টিনা এবার বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতলে আবার বিয়ে করার ঘোষণা দিয়েছেন ঢাকাই ছবির আলোচিত অভিনেত্রী পরীমনি।

বুধবার (১৫ জুলাই) রাতে সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পরীমনি বলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।’

চলতি বিশ্বকাপে লিওনেল মেসির দলকে সমর্থন জানিয়ে আসছেন এই অভিনেত্রী। টুর্নামেন্টে দলের প্রতিটি সাফল্য উচ্ছ্বাসের সঙ্গে উদ্‌যাপন করছেন এবং তা ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যম।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে দেখা যায় পরীমনিকে। জার্সির সামনে ‘মেসি ১০’ এবং পেছনে লেখা ছিল ‘PORI’। ভিডিওটির পেছনে বাজছিল আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নাম নিয়ে তৈরি একটি বিশেষ সংগীত।

ভিডিওটির সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল আর্জেন্টাইন ফুটবলারদের সিগনেচার উদযাপন অনুকরণ করা। গানে যখন যে খেলোয়াড়ের নাম উচ্চারিত হয়েছে, পরীমনি তখন সেই ফুটবলারের পরিচিত উদযাপন বা ভঙ্গি নকল করে দেখিয়েছেন। মাঠের আসল ফুটেজের সঙ্গে তার এই উপস্থাপনা ভিডিওটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

একিউএফ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow