আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে হাতাহাতি, হাসপাতালে ২ যুবক

ঝিনাইদহের কালীগঞ্জে আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাতে বিশ্বকাপের রাউন্ড ১৬ এর আর্জেন্টিনা-মিশর ম্যাচ শেষে উপজেলার চাচড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- ব্রাজিল সমর্থক মামুন হোসেন (২২) ও আর্জেন্টিনা সমর্থক সামাউল ইসলাম (২৩) আহত হয়েছেন।  পুলিশ ও স্থানীয়রা জানায়, আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার টান টনা উত্তেজনাপূর্ণ খেলা শেষে চাচড়া গ্রামের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতি হাতির ঘটনা ঘটে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। তবে এ ঘটনায় আহত দুইজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহত সামাউল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও মামুন হাসপাতালে ভর্তি রয়েছেন।  কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে হাতাহাতি, হাসপাতালে ২ যুবক

ঝিনাইদহের কালীগঞ্জে আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে বিশ্বকাপের রাউন্ড ১৬ এর আর্জেন্টিনা-মিশর ম্যাচ শেষে উপজেলার চাচড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- ব্রাজিল সমর্থক মামুন হোসেন (২২) ও আর্জেন্টিনা সমর্থক সামাউল ইসলাম (২৩) আহত হয়েছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার টান টনা উত্তেজনাপূর্ণ খেলা শেষে চাচড়া গ্রামের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতি হাতির ঘটনা ঘটে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। তবে এ ঘটনায় আহত দুইজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহত সামাউল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও মামুন হাসপাতালে ভর্তি রয়েছেন। 

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow