আর্থিক লেনদেন নিয়ে বিতর্ক, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

নেপালে আর্থিক অনিয়ম ও ব্যবসায়িক সংশ্লিষ্টতা নিয়ে বিতর্কের মুখে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন সুদান গুরুং। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন।  সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ব্যবসায়ী দীপক ভাট্টার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের অভিযোগ ওঠে। তিনি বর্তমানে অর্থপাচারের অভিযোগে তদন্তের আওতায় রয়েছেন। খবর কাঠমন্ডু পোস্টের।  পদত্যাগের কারণ ব্যাখ্যা করে গুরুঙ বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা এবং দায়িত্বে থেকে কোনো ধরনের স্বার্থের সংঘাত এড়াতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে চলমান তদন্ত প্রক্রিয়ায় কোনো প্রভাব না ফেলাই তার উদ্দেশ্য বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে তার বিনিয়োগ, বিশেষ করে শেয়ারবাজার সংশ্লিষ্ট বিষয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে, তা তিনি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। নিজের বক্তব্যে নৈতিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পদ নয়, নৈতিকতাই বড়। জনআস্থার চেয়ে শক্তিশালী আর কিছু নেই।  দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কথাও উল্লেখ করে তিনি বলেন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা।

আর্থিক লেনদেন নিয়ে বিতর্ক, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
নেপালে আর্থিক অনিয়ম ও ব্যবসায়িক সংশ্লিষ্টতা নিয়ে বিতর্কের মুখে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন সুদান গুরুং। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন।  সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ব্যবসায়ী দীপক ভাট্টার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের অভিযোগ ওঠে। তিনি বর্তমানে অর্থপাচারের অভিযোগে তদন্তের আওতায় রয়েছেন। খবর কাঠমন্ডু পোস্টের।  পদত্যাগের কারণ ব্যাখ্যা করে গুরুঙ বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা এবং দায়িত্বে থেকে কোনো ধরনের স্বার্থের সংঘাত এড়াতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে চলমান তদন্ত প্রক্রিয়ায় কোনো প্রভাব না ফেলাই তার উদ্দেশ্য বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে তার বিনিয়োগ, বিশেষ করে শেয়ারবাজার সংশ্লিষ্ট বিষয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে, তা তিনি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। নিজের বক্তব্যে নৈতিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পদ নয়, নৈতিকতাই বড়। জনআস্থার চেয়ে শক্তিশালী আর কিছু নেই।  দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কথাও উল্লেখ করে তিনি বলেন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা। এর আগে অভিযোগ ওঠার পর তিনি তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow