আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো
আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজকে দলে টানতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ১৫০ মিলিয়ন ইউরোর আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও ক্লাবটির পরিচালনা পর্ষদের বৈঠকের পর দেওয়া বিবৃতিতে জানানো হয়, অ্যাটলেটিকো সেই প্রস্তাব গ্রহণ করেনি।
মঙ্গলবার (৯ জুন) রিয়ালের প্রস্তাবের বিষয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ বিবৃতির মাধ্যমে জানায়, দুই ক্লাবের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের প্রতি সম্মান দেখিয়ে তারা প্রস্তাবটি পর্যালোচনা করেছে। তবে জুলিয়ান আলভারেজের চুক্তি বাতিলের শর্ত বা রিলিজ ক্লজের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রস্তাবটি প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র অনুযায়ী, ২৫ বছর বয়সী এই তারকার বর্তমান রিলিজ ক্লজ ৫০০ মিলিয়ন ইউরো। ফলে তাকে দলে ভেড়াতে চাইলে যে কোনো ক্লাবকে সেই বিপুল অঙ্কই পরিশোধ করতে হবে।
রিয়ালের ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় আপাতত আলভারেজকে ঘিরে ট্রান্সফারের সম্ভাবনা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।
যদিও ইউরোপীয় ফুটবলে বড় অঙ্কের প্রস্তাব ও চমকপ্রদ ট্রান্সফারের ইতিহাস বিবেচনায় ভবিষ্যতে এই ইস্যুতে নতুন মোড় আসতে পারে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।