আলি লারিজানির মৃত্যুর কথা নিশ্চিত করল ইরান
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান। বুধবার এক বিবৃতিতে দেশটির কর্তৃপক্ষ জানায়, রাজধানী তেহরানে সোমবার রাতে চালানো হামলায় লারিজানি নিহত হন। এ সময় তার ছেলে মোর্তেজা, উপপ্রধান আলিরেজা বায়াত এবং একদল রক্ষীও নিহত হন। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছিলেন, ওই হামলায় লারিজানি নিহত হয়েছেন। পরে ইরান আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে। ইরান জানিয়েছে, লারিজানি দেশের নিরাপত্তা ও সামরিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের সময় তিনি ছিলেন অন্যতম শীর্ষ কর্মকর্তা। ইসরায়েলি বাহিনী একই রাতে তেহরানসহ শিরাজ ও তাব্রিজ শহরে হামলা চালায়। তারা জানায়, এসব হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্র ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়। ১৯৫৮ সালে জন্ম নেওয়া আলি লারিজানি ইরানের একজন অভিজ্ঞ রাজনীতিক ছিলেন। তিনি আগে পার্লামেন্টের স্পিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সূত্র : রয়টার্স
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান।
বুধবার এক বিবৃতিতে দেশটির কর্তৃপক্ষ জানায়, রাজধানী তেহরানে সোমবার রাতে চালানো হামলায় লারিজানি নিহত হন। এ সময় তার ছেলে মোর্তেজা, উপপ্রধান আলিরেজা বায়াত এবং একদল রক্ষীও নিহত হন।
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছিলেন, ওই হামলায় লারিজানি নিহত হয়েছেন। পরে ইরান আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে।
ইরান জানিয়েছে, লারিজানি দেশের নিরাপত্তা ও সামরিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের সময় তিনি ছিলেন অন্যতম শীর্ষ কর্মকর্তা।
ইসরায়েলি বাহিনী একই রাতে তেহরানসহ শিরাজ ও তাব্রিজ শহরে হামলা চালায়। তারা জানায়, এসব হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্র ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়।
১৯৫৮ সালে জন্ম নেওয়া আলি লারিজানি ইরানের একজন অভিজ্ঞ রাজনীতিক ছিলেন। তিনি আগে পার্লামেন্টের স্পিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সূত্র : রয়টার্স
What's Your Reaction?