আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

দিনাজপুরের পার্বতীপুরে আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে শহরের পুরাতন বাজার ধানহাটিতে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত নির্বাচন পরবর্তী নেতাকর্মী ও জনসাধাররণের সঙ্গে এক মতবিনিময় সভায় তারা বিএনপিতে যোগদান করেন। এ সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান বলেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান, আমরা তার কর্মী। শহীদ জিয়া এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক আমরা।  তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক প্যানেল মেয়র, কাউন্সিলর মো. মঞ্জুরুল হক মঞ্জু বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করলে তাদের স্বাগত জানাই। পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও ৩ নং রামপুর

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

দিনাজপুরের পার্বতীপুরে আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে শহরের পুরাতন বাজার ধানহাটিতে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত নির্বাচন পরবর্তী নেতাকর্মী ও জনসাধাররণের সঙ্গে এক মতবিনিময় সভায় তারা বিএনপিতে যোগদান করেন।

এ সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান বলেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান, আমরা তার কর্মী। শহীদ জিয়া এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক আমরা। 

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক প্যানেল মেয়র, কাউন্সিলর মো. মঞ্জুরুল হক মঞ্জু বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করলে তাদের স্বাগত জানাই।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও ৩ নং রামপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাদো, উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মমিনুল ইসলাম ডাক্তার, সদস্য সচিব মাহবুব রশিদ সংগ্রাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক খাদেমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান সিয়াম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নান আশরাফি প্রিন্স প্রমুখ।

বিএনপিতে যোগদানের বিষয়ে পার্বতীপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর মো. মঞ্জুরুল হক মঞ্জু বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমি নির্যাতিত ও নিষ্পেষিত ছিলাম। আমি জেলে ছিলাম, আওয়ামী লীগের কোনো নেতা আমার ও পরিবারের খোঁজখবর নেয়নি, তারা এখন পলাতক। তাই আমি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বিএনপির রাজনীতিতে যোগ দিলাম।

পার্বতীপুর উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) মো. মমিনুল ইসলাম ডাক্তার বলেন, পার্বতীপুর উপজেলা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ দুই শতাধিক নেতাকর্মী বিএনপির আদর্শ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow