আ.লীগের ৭ নেতার আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেছেন। তবে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিলন কুমার পাল এ আদেশ দেন। পরে পুলিশ পাহারায় ওই ৭ আসামিকে কারাগারে পাঠানো হয়। কারাগারে পাঠানো আসামিরা হলেন- জয়পুরহাট জেলার কালাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি জিয়াউর রহমান, আহমেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলী আকবর মন্ডল, জেলা পরিষদের সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমান ও এনামুল হক ফকির। প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলায় তারা আসামি। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তারা আত্মগোপনে থাকার পর আজ বৃহস্পতিবার দুপুরে একসঙ্গে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত

আ.লীগের ৭ নেতার আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেছেন। তবে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিলন কুমার পাল এ আদেশ দেন। পরে পুলিশ পাহারায় ওই ৭ আসামিকে কারাগারে পাঠানো হয়।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- জয়পুরহাট জেলার কালাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি জিয়াউর রহমান, আহমেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলী আকবর মন্ডল, জেলা পরিষদের সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমান ও এনামুল হক ফকির।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলায় তারা আসামি। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তারা আত্মগোপনে থাকার পর আজ বৃহস্পতিবার দুপুরে একসঙ্গে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow