‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক ফেসবুক পোস্টে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজা শাওন। মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, 'আওয়ামী লীগ আরও প্রবলভাবে আছে।' তার এই মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া। রাজনৈতিক বাস্তবতা, দলের বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ নিয়ে শাওনের এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিতর্কেরও জন্ম দিয়েছে। পোস্টটি প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। মেহের আফরোজা শাওন তার পোস্টে বলেন, "মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছিলেন 'আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই', কিন্তু আমি তো দেখছি আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না! আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী খোদ আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে আরো বেশি আলোচিত ও সফল করে তুলবার জন‍্য বর্তমান সরকারকে ধন্যবাদ।"    

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক ফেসবুক পোস্টে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজা শাওন। মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, 'আওয়ামী লীগ আরও প্রবলভাবে আছে।' তার এই মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া। রাজনৈতিক বাস্তবতা, দলের বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ নিয়ে শাওনের এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিতর্কেরও জন্ম দিয়েছে। পোস্টটি প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

মেহের আফরোজা শাওন তার পোস্টে বলেন, "মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছিলেন 'আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই', কিন্তু আমি তো দেখছি আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না! আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী খোদ আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে আরো বেশি আলোচিত ও সফল করে তুলবার জন‍্য বর্তমান সরকারকে ধন্যবাদ।"  
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow