কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি। কক্সবাজারের মেরিন ড্রাইভে মোটরসাইকেল চালানোর সময় এই দুর্ঘটনার শিকার হন অভিনেতা। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন জোভান। একই সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করে ভক্ত-অনুরাগীদের নিরাপদে যানবাহন চালানোর আহ্বানও জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে জোভান লেখে,  'কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক এক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।' তিনি আরও লেখেন, "রাস্তায় আমরা অনেক সময় ভাবি, 'আরেকটু স্পিডে গেলে কী হবে?' বা 'আমি তো ভালোই চালাই।' কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে, কার সঙ্গে ঘটবে—তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।"  সড়কে সবসময় নিরাপত্তার সঙ্গে বাইক চালানোর আহ্বান জানিয়ে অভিনেতা বলেন, 'বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, ট্রাফিক আইন মেনে চলুন। কারণ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো।গন্তব্যে একটু দেরিতে পৌ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি। কক্সবাজারের মেরিন ড্রাইভে মোটরসাইকেল চালানোর সময় এই দুর্ঘটনার শিকার হন অভিনেতা। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন জোভান। একই সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করে ভক্ত-অনুরাগীদের নিরাপদে যানবাহন চালানোর আহ্বানও জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে জোভান লেখে,  'কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক এক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।'

তিনি আরও লেখেন, "রাস্তায় আমরা অনেক সময় ভাবি, 'আরেকটু স্পিডে গেলে কী হবে?' বা 'আমি তো ভালোই চালাই।' কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে, কার সঙ্গে ঘটবে—তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।" 

সড়কে সবসময় নিরাপত্তার সঙ্গে বাইক চালানোর আহ্বান জানিয়ে অভিনেতা বলেন, 'বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, ট্রাফিক আইন মেনে চলুন। কারণ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো।গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।' 

অভিনেতার এই পোস্টে তার ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে মন্তব্য করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow