আ.লীগ নেতাকে আটক করে পুলিশে দিলেন বিএনপির নেতাকর্মীরা
বগুড়ার কাহালু উপজেলায় বিল্লাল হোসেন নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টায় দিকে উপজেলা শিক্ষা উপজেলা পরিষদের শিক্ষা অফিসের নিচতলায় এ ঘটনা ঘটে।
বিল্লাল হোসেন (৫৬) কাহালু সদর ইউনিয়নের চেয়ারম্যান ও কাহালু উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি কাহালু সদর ইউনিয়নের তেলিয়ান গ্রামের মৃত লজাবত প্রামাণিকের ছেলে।
কাহালু থানার ওসি গোলাম মোস্তফা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটক চেয়ারম্যান বেলাল হোসেন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়েছে।