আ’লীগ নেতাকে নিয়ে সংসদ ভবনে ছবি তুলে আলোচনায় এমপি বাবুল
জামালপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের সঙ্গে আওয়ামী লীগের এক নেতার জাতীয় সংসদ ভবন পরিদর্শনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জাতীয় সংসদ ভবন পরিদর্শনের কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিগুলোতে তার সঙ্গে আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজকে দেখা যায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা গেছে, আব্দুল আজিজ মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের ৩ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি হাজরাবাড়ী সিরাজুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ। অন্যদিকে মোস্তাফিজুর রহমান বাবুল জামালপুর-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক। ছবিতে হাজরাবাড়ী সিরাজুল হক ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সদস্যদেরও দেখা যায়। এছাড়া জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মা
জামালপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের সঙ্গে আওয়ামী লীগের এক নেতার জাতীয় সংসদ ভবন পরিদর্শনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেলে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জাতীয় সংসদ ভবন পরিদর্শনের কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিগুলোতে তার সঙ্গে আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজকে দেখা যায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা গেছে, আব্দুল আজিজ মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের ৩ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি হাজরাবাড়ী সিরাজুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ। অন্যদিকে মোস্তাফিজুর রহমান বাবুল জামালপুর-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক।
ছবিতে হাজরাবাড়ী সিরাজুল হক ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সদস্যদেরও দেখা যায়। এছাড়া জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনও সেখানে উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরের দিকে কলেজের একটি প্রতিনিধি দল নিয়ে সংসদ ভবন পরিদর্শনে যান অধ্যক্ষ আব্দুল আজিজ। পরে সংসদ সদস্যদের সঙ্গে তোলা ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এ বিষয়ে জানতে চাইলে মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও হাজরাবাড়ী সিরাজুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ বলেন, ‘কলেজের একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকায় এসেছি। একটি মিটিং ছিল। মিটিং শেষে দুপুর ১টার দিকে জাতীয় সংসদ ভবনে গিয়েছিলাম। সেখানে শিক্ষার্থীদের নিয়ে সংসদ ভবন পরিদর্শন করেছি।’
এ বিষয়ে বক্তব্য জানতে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
হৃদয় আহম্মেদ/এফএ/এমএস
What's Your Reaction?