আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে
বরগুনার পাথরঘাটা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেনের নামে থাকা একটি স্কুলের নাম পরিবর্তন করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নরুল ইসলাম মনির নামে নামকরণ করা হচ্ছে। উপজেলার ‘আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে ‘নুরুল ইসলাম মনি মাধ্যমিক বিদ্যালয়’ করার আবেদন এসেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের বিষয়ে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন পাঠাতে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বুধবার (২২ জুলাই) এ নির্দেশনা দিয়ে জারি করা আদেশটি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। একইসঙ্গে সিলেটের কানাইঘাটের ‘মূলাগুল উচ্চ বিদ্যালয়ের’ নাম বিএনপির প্রয়াত সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম মহাসচিব হারিছ চৌধুরীর নামে নামকরণ করে ‘মূলাগুল হারিছ চৌধুরী একাডেমী’ করা, কুমিল্লার লাকসামে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মো. তাজুল ইসলামের নামে থাকা ‘মো. তাজুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের’ নাম ‘কাঁঠালিয়া স্কুল অ্যান্ড কলেজ’ করা এবং হবিগঞ্জের বাহুবলের ‘সানসাইন
বরগুনার পাথরঘাটা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেনের নামে থাকা একটি স্কুলের নাম পরিবর্তন করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নরুল ইসলাম মনির নামে নামকরণ করা হচ্ছে। উপজেলার ‘আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে ‘নুরুল ইসলাম মনি মাধ্যমিক বিদ্যালয়’ করার আবেদন এসেছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের বিষয়ে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন পাঠাতে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
বুধবার (২২ জুলাই) এ নির্দেশনা দিয়ে জারি করা আদেশটি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
একইসঙ্গে সিলেটের কানাইঘাটের ‘মূলাগুল উচ্চ বিদ্যালয়ের’ নাম বিএনপির প্রয়াত সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম মহাসচিব হারিছ চৌধুরীর নামে নামকরণ করে ‘মূলাগুল হারিছ চৌধুরী একাডেমী’ করা, কুমিল্লার লাকসামে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মো. তাজুল ইসলামের নামে থাকা ‘মো. তাজুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের’ নাম ‘কাঁঠালিয়া স্কুল অ্যান্ড কলেজ’ করা এবং হবিগঞ্জের বাহুবলের ‘সানসাইন মডেল একাডেমির’ নাম প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও তার সহধর্মিনীর নামে ‘ফেরদৌসী শামস মডেল স্কুল অ্যান্ড কলেজ করার আবেদন পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়।
এ চারটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের বিষয়ে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা ২০২২ (সংশোধিত ২০২৩) অনুযায়ী সরেজমিনে পরিদর্শন করে তথ্য ও প্রতিবেদন পাঠাতে আদেশে বলা হয়েছে বরিশাল, কুমিল্লা ও সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং পাথরঘাটা, কানাইঘাট, লাকসাম এবং বাহুবলের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।
What's Your Reaction?