কিশোর গ্যাংয়ের হামলায় ২ এসআইসহ ৭ পুলিশ সদস্য আহত

চট্টগ্রাম নগরের খুলশী আমবাগান এলাকায় মাদক কারবারি আলমগীরকে গ্রেফতার করতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় দুই উপ-পরিদর্শকসহ (এসআই) সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে খুলশী আমবাগান রেললাইন সংলগ্ন তরুণ সংঘ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন দেওয়ানহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহসিন উদ্দিন রুবেল, আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মমিনুল ইসলামসহ আরও পাঁচ পুলিশ সদস্য। পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে এসআই মহসিন উদ্দিন রুবেল ও এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল মাদক মামলার আসামি আলমগীরকে গ্রেফতারে অভিযান চালায়। এসময় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা পুলিশ সদস্যদের ওপর অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপ করে; এমনকি, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, আহত পুলিশ সদস্যরা চিকিৎসাধীন। পুলিশের দাবি, আলমগীর দীর্ঘদিন ধরে খুলশীর ঝর্ণাপাড়া এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বির

কিশোর গ্যাংয়ের হামলায় ২ এসআইসহ ৭ পুলিশ সদস্য আহত

চট্টগ্রাম নগরের খুলশী আমবাগান এলাকায় মাদক কারবারি আলমগীরকে গ্রেফতার করতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় দুই উপ-পরিদর্শকসহ (এসআই) সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে খুলশী আমবাগান রেললাইন সংলগ্ন তরুণ সংঘ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন দেওয়ানহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহসিন উদ্দিন রুবেল, আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মমিনুল ইসলামসহ আরও পাঁচ পুলিশ সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে এসআই মহসিন উদ্দিন রুবেল ও এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল মাদক মামলার আসামি আলমগীরকে গ্রেফতারে অভিযান চালায়। এসময় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা পুলিশ সদস্যদের ওপর অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপ করে; এমনকি, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

পরে অতিরিক্ত পুলিশ সদস্য ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, আহত পুলিশ সদস্যরা চিকিৎসাধীন।

পুলিশের দাবি, আলমগীর দীর্ঘদিন ধরে খুলশীর ঝর্ণাপাড়া এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীরের বিরুদ্ধে ১৫টিরও বেশি মামলা রয়েছে। একাধিকবার গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। গত ১৫ মে ঝর্ণাপাড়া এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাতেও তার নাম উঠে আসে। ওই ঘটনার পর এলাকাবাসী তাকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছিলেন।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শনে যান ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে। একই সঙ্গে আলমগীরকে গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে।

এমআরএএইচ/এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow