আলোকচিত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ছাত্র ইউনিয়নের সংবাদ সম্মেলন
ঢাকা কলেজে ছাত্র ইউনিয়নের আলোকচিত্র প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের অবদানসংক্রান্ত আলোকচিত্র ছিঁড়ে ফেলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির ঢাকা কলেজ শাখা। বুধবার (৬ মে) বিকাল ৫টায় কলেজের জুলাই চত্বরে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সংসদের স্কুলছাত্রবিষয়ক সম্পাদক একরামুল হক জিহাদ, কলেজ শাখার সংগঠক রাইয়ান নাফিজসহ অন্য সদস্যরা।
জিহাদ বলেন, ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে আমাদের লড়াই সংগ্রামের যে অবদান রয়েছে সেই অবদানের বিভিন্ন ছবি এবং তথ্য নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিলাম ঢাকা কলেজ ক্যাম্পাসে। কিন্তু আজকে সকালে ক্যাম্পাসে এসে দেখি কে বা কারা পিভসিতে আমাদের মুক্তিযুদ্ধের সময় ছাত্র ইউনিয়নের অবদান সম্বলিত লেখা ছিঁড়ে ফেলেছে।
রাষ্ট্রবিরোধী কালো শক্তি এ কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় ছাত্র ইউনিয়নের অবদান যেই পিভিসিতে লেখা ছিল, যে পিভিসিতে ছবিগুলো ছিল শুধুমাত্র সেই আলোকচিত্রটি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা বিরোধী সেই কালো শক্তি এই ক্যাম্পাসে ছাত্র ইউনিয়নের আলোকচিত্রটি ছিঁড়
ঢাকা কলেজে ছাত্র ইউনিয়নের আলোকচিত্র প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের অবদানসংক্রান্ত আলোকচিত্র ছিঁড়ে ফেলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির ঢাকা কলেজ শাখা। বুধবার (৬ মে) বিকাল ৫টায় কলেজের জুলাই চত্বরে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সংসদের স্কুলছাত্রবিষয়ক সম্পাদক একরামুল হক জিহাদ, কলেজ শাখার সংগঠক রাইয়ান নাফিজসহ অন্য সদস্যরা।
জিহাদ বলেন, ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে আমাদের লড়াই সংগ্রামের যে অবদান রয়েছে সেই অবদানের বিভিন্ন ছবি এবং তথ্য নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিলাম ঢাকা কলেজ ক্যাম্পাসে। কিন্তু আজকে সকালে ক্যাম্পাসে এসে দেখি কে বা কারা পিভসিতে আমাদের মুক্তিযুদ্ধের সময় ছাত্র ইউনিয়নের অবদান সম্বলিত লেখা ছিঁড়ে ফেলেছে।
রাষ্ট্রবিরোধী কালো শক্তি এ কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় ছাত্র ইউনিয়নের অবদান যেই পিভিসিতে লেখা ছিল, যে পিভিসিতে ছবিগুলো ছিল শুধুমাত্র সেই আলোকচিত্রটি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা বিরোধী সেই কালো শক্তি এই ক্যাম্পাসে ছাত্র ইউনিয়নের আলোকচিত্রটি ছিঁড়ে ফেলেছে। যারা বাংলাদেশের স্বাধীনতায় এবং মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না একমাত্র তাদের পক্ষেই মুক্তিযুদ্ধের মতো বিষয়কে তুচ্ছ তাচ্ছিল্য করা সম্ভব।
কলেজ শাখার সংগঠক রাইয়ান নাফিজ বলেন, এই কাজটি কারা করেছে সেটি পরিষ্কার নয়। এই বিষয়ে আমরা প্রশাসনের কাছে প্রশ্ন রেখেছি যে এই কাজটা কারা করেছে। তবে এই কাজটা যারাই করে থাকুক নিঃসন্দেহে তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। প্রশাসনের উচিত এই বিষয়টি আরও বেশি গভীরভাবে ক্ষতিয়ে দেখা।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধার ছবি ছিঁড়ে ফেলেছে বিষয়টি পরিষ্কার, এই কাজটা যারাই করেছে তারা মুক্তিযুদ্ধের পরিপন্থি রাজনীতিতে বিশ্বাস করে। তারা স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করে না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে তারা বিশ্বাস করে না।