আলোচনায় ইরানে আটক মার্কিনিদের মুক্তি চাইতে পারে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র আসন্ন শান্তি আলোচনায় ইরানে আটক থাকা মার্কিন নাগরিকদের মুক্তির দাবি তুলতে পারে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বলা হয়, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য বৈঠকে এই বিষয়টি আলোচনায় আসতে পারে। তবে যুক্তরাষ্ট্র কতটা জোরালোভাবে এই দাবি তুলবে, তা এখনো স্পষ্ট নয়। আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করে বিষয়টি অগ্রাধিকার কমও পেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউজ বা ইরান। এদিকে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে। রাজধানীজুড়ে কার্যত লকডাউন পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, প্রায় ১০ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে, যার মধ্যে পুলিশ, সেনাবাহিনী ও বিশেষ কমান্ডো বাহিনী রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সরকারি এলাকা রেড জোনে প্রবেশের সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্কুল ও অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে জনসমাগম কম থাকে এবং আয়োজন নির্ব

আলোচনায় ইরানে আটক মার্কিনিদের মুক্তি চাইতে পারে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র আসন্ন শান্তি আলোচনায় ইরানে আটক থাকা মার্কিন নাগরিকদের মুক্তির দাবি তুলতে পারে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বলা হয়, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য বৈঠকে এই বিষয়টি আলোচনায় আসতে পারে।

তবে যুক্তরাষ্ট্র কতটা জোরালোভাবে এই দাবি তুলবে, তা এখনো স্পষ্ট নয়। আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করে বিষয়টি অগ্রাধিকার কমও পেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউজ বা ইরান।

এদিকে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে।

রাজধানীজুড়ে কার্যত লকডাউন পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, প্রায় ১০ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে, যার মধ্যে পুলিশ, সেনাবাহিনী ও বিশেষ কমান্ডো বাহিনী রয়েছে।

শহরের গুরুত্বপূর্ণ সরকারি এলাকা রেড জোনে প্রবেশের সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্কুল ও অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে জনসমাগম কম থাকে এবং আয়োজন নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায়।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow