আল্লাহর ভয় রাখুন এবং ধৈর্য রাখুন
আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয় তোমাদের ধনসম্পদ ও জীবন সম্বন্ধে পরীক্ষা করা হবে। তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের এবং মুশরিকদের থেকে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনবে। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো তবে নিশ্চয় সেটা হবে দৃঢ়সংকল্পের কাজ।’ (সুরা আলে ইমরান : ১৮৬) শিক্ষা ১. পৃথিবীতে আল্লাহ মানুষকে ধনসম্পদের মাধ্যমে পরীক্ষা করেন। কাউকে সম্পদ দানের মাধ্যমে এবং কাউকে সম্পদ না দিয়ে। সম্পদ পেয়ে মানুষ কেমন ব্যবহার করে এবং অভাবের মুহূর্তে কেমন ব্যবহার করে—আল্লাহ তা দেখেন। ২. যারা আল্লাহর সামনে নিজেদের জীবন সমর্পণ করে দেয় তাদের প্রতি মুশরিকদের তাচ্ছিল্যপূর্ণ ও কষ্টদায়ক অনেক অবস্থার সম্মুখীন হতে হবে। আর এটা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য মেনে নিতে হবে। তবে পরকালে বিশাল প্রতিদান থাকবে। ৩. কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলে আল্লাহর সামনে নিবেদিত হওয়া মুমিনের কাজ। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখা। আল্লাহর বান্দার এই দৃঢ়সংকল্প পছন্দ করেন।
আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয় তোমাদের ধনসম্পদ ও জীবন সম্বন্ধে পরীক্ষা করা হবে। তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের এবং মুশরিকদের থেকে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনবে। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো তবে নিশ্চয় সেটা হবে দৃঢ়সংকল্পের কাজ।’ (সুরা আলে ইমরান : ১৮৬)
শিক্ষা
১. পৃথিবীতে আল্লাহ মানুষকে ধনসম্পদের মাধ্যমে পরীক্ষা করেন। কাউকে সম্পদ দানের মাধ্যমে এবং কাউকে সম্পদ না দিয়ে। সম্পদ পেয়ে মানুষ কেমন ব্যবহার করে এবং অভাবের মুহূর্তে কেমন ব্যবহার করে—আল্লাহ তা দেখেন।
২. যারা আল্লাহর সামনে নিজেদের জীবন সমর্পণ করে দেয় তাদের প্রতি মুশরিকদের তাচ্ছিল্যপূর্ণ ও কষ্টদায়ক অনেক অবস্থার সম্মুখীন হতে হবে। আর এটা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য মেনে নিতে হবে। তবে পরকালে বিশাল প্রতিদান থাকবে।
৩. কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলে আল্লাহর সামনে নিবেদিত হওয়া মুমিনের কাজ। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখা। আল্লাহর বান্দার এই দৃঢ়সংকল্প পছন্দ করেন।
What's Your Reaction?