আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

আল্লাহর অশেষ রহমতে একটি বড় মর্মান্তিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি জানান, যাত্রীদের সচেতনতা ও সরকারের নেওয়া নিরাপত্তামূলক পদক্ষেপের কারণে একটি বড় ধরনের প্রাণহানির দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এছাড়া ফেরিতে ওঠার আগে সব যাত্রীকে নামিয়ে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের ফলেই আজকের ঘটনায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো গেছে বলে মনে করেন প্রতিমন্ত্রী। শুক্রবার (৫ জুন) বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার কথা থাকলেও নিয়ন্ত্রণ হারিয়ে পাশে অবস্থানরত ফেরির ডালায় সজোরে আঘাত করে পদ্মা নদীতে পড়ে যায়। তিনি বলেন, ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ, কোস্টগা

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

আল্লাহর অশেষ রহমতে একটি বড় মর্মান্তিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি জানান, যাত্রীদের সচেতনতা ও সরকারের নেওয়া নিরাপত্তামূলক পদক্ষেপের কারণে একটি বড় ধরনের প্রাণহানির দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এছাড়া ফেরিতে ওঠার আগে সব যাত্রীকে নামিয়ে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের ফলেই আজকের ঘটনায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো গেছে বলে মনে করেন প্রতিমন্ত্রী।

শুক্রবার (৫ জুন) বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার কথা থাকলেও নিয়ন্ত্রণ হারিয়ে পাশে অবস্থানরত ফেরির ডালায় সজোরে আঘাত করে পদ্মা নদীতে পড়ে যায়।

তিনি বলেন, ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। অল্প সময়ের মধ্যেই বাসটি উদ্ধার করা সম্ভব হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমরা একটি মর্মান্তিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাসটিতে ৩৭ জন যাত্রী ছিলেন। সরকারের নির্দেশনা অনুযায়ী ফেরিতে ওঠার আগে সকল যাত্রী বাস থেকে নেমে যাওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। চালক ও হেলপার আহত হলেও তারা উদ্ধার হয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

তিনি জানান, গত বছরের এক দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রীবাহী যানবাহনের সব যাত্রীকে ফেরিতে ওঠার আগে নামিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনা বাস্তবায়নের ফলেই আজকের ঘটনায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো গেছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, যুগ্ম সচিব রফিকুল ইসলামের নেতৃত্বে গঠিত কমিটিতে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারা রয়েছেন। এছাড়া জেলা প্রশাসনও সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাসটি দ্রুতগতিতে ফেরির ডালায় আঘাত করায় সেটি ভেঙে গেছে। তদন্তের মাধ্যমে চালকের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেসসহ সংশ্লিষ্ট সব বিষয় খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে ঘাট ব্যবস্থাপনায় কোনো ত্রুটি চোখে পড়েনি বলেও মন্তব্য করেন তিনি।

দৌলতদিয়া ঘাটে সিসি ক্যামেরা না থাকা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পূর্বে সেখানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল, তবে সেগুলো নষ্ট হয়ে গেছে। নতুন করে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় তিনি ঘাট ব্যবস্থাপনায় নিয়োজিত জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নৌপুলিশ, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান এবং যাত্রীদের ঝুঁকিমুক্তভাবে চলাচলের জন্য সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

উল্লেখ্য, শুক্রবার সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ ও সংশ্লিষ্ট সংস্থার যৌথ অভিযানে বাসটি উদ্ধার করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow