আল-আজহারের ধর্মতত্ত্ব অনুষদের ফল প্রকাশ, সেরা দশের তালিকায় ৭ বাংলাদেশি
মিসরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের বিভিন্ন বিভাগের চার বছর মেয়াদি স্নাতক (গ্র্যাজুয়েশন) সম্পন্নকারী শিক্ষার্থীদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে প্রকাশিত সেরা ১০ গ্র্যাজুয়েটের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের সাত শিক্ষার্থী। আকিদা ও দর্শন, তাফসির এবং হাদিস বিভাগে তারা এ সাফল্য অর্জন করেছেন। সোমবার (৬ জুলাই) ধর্মতত্ত্ব অনুষদের অফিসিয়াল ফেসবুক পেজে বিভিন্ন বিভাগের চার বছরের চূড়ান্ত গড় ফলাফলের ভিত্তিতে সেরা ১০ গ্র্যাজুয়েটের তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, আকিদা ও দর্শন (শুবাতুল আকিদা ওয়াল ফালসাফা) বিভাগে চার বছরের গড় ৯৪ দশমিক ০৮ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন মাহবুবুল আলম। একই বিভাগে মাহফুজুর রহমান ৯৩ দশমিক ৪৩ নম্বর নিয়ে দ্বিতীয় এবং মুহা. রেজাউল করীম ৯১ দশমিক ০৭ নম্বর নিয়ে সপ্তম স্থান অর্জন করেছেন। তাফসির বিভাগেও বাংলাদেশি শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। চার বছরের গড় ৯৫ দশমিক ০৩ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন মাসুম বিল্লাহ গুলজার। একই বিভাগে ইয়াকুব বিন ইসহাক ৯২ দশমিক ২৯ নম্বর নিয়ে ষষ্ঠ এবং আতিকুল ইসলাম ৯০ নম্বর নিয়ে দশম স
মিসরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের বিভিন্ন বিভাগের চার বছর মেয়াদি স্নাতক (গ্র্যাজুয়েশন) সম্পন্নকারী শিক্ষার্থীদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে প্রকাশিত সেরা ১০ গ্র্যাজুয়েটের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের সাত শিক্ষার্থী। আকিদা ও দর্শন, তাফসির এবং হাদিস বিভাগে তারা এ সাফল্য অর্জন করেছেন।
সোমবার (৬ জুলাই) ধর্মতত্ত্ব অনুষদের অফিসিয়াল ফেসবুক পেজে বিভিন্ন বিভাগের চার বছরের চূড়ান্ত গড় ফলাফলের ভিত্তিতে সেরা ১০ গ্র্যাজুয়েটের তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, আকিদা ও দর্শন (শুবাতুল আকিদা ওয়াল ফালসাফা) বিভাগে চার বছরের গড় ৯৪ দশমিক ০৮ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন মাহবুবুল আলম। একই বিভাগে মাহফুজুর রহমান ৯৩ দশমিক ৪৩ নম্বর নিয়ে দ্বিতীয় এবং মুহা. রেজাউল করীম ৯১ দশমিক ০৭ নম্বর নিয়ে সপ্তম স্থান অর্জন করেছেন।
তাফসির বিভাগেও বাংলাদেশি শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। চার বছরের গড় ৯৫ দশমিক ০৩ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন মাসুম বিল্লাহ গুলজার। একই বিভাগে ইয়াকুব বিন ইসহাক ৯২ দশমিক ২৯ নম্বর নিয়ে ষষ্ঠ এবং আতিকুল ইসলাম ৯০ নম্বর নিয়ে দশম স্থান অর্জন করেছেন।
অন্যদিকে হাদিস বিভাগে চার বছরের গড় ৯০ দশমিক ০৬ নম্বর পেয়ে সেরা ১০ গ্র্যাজুয়েটের তালিকায় স্থান পেয়েছেন জুবায়ের আহমদ।
বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয় ইসলামি শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। সংশ্লিষ্টদের মতে, সেরা ১০ গ্র্যাজুয়েটের তালিকায় বাংলাদেশের সাত শিক্ষার্থীর স্থান পাওয়া শুধু তাদের ব্যক্তিগত মেধা ও অধ্যবসায়ের স্বীকৃতিই নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি শিক্ষার্থীদের সক্ষমতা ও সম্ভাবনারও উজ্জ্বল প্রমাণ।
What's Your Reaction?