আল-মাখা বন্দরে হুথিদের ৬ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির গুরুত্বপূর্ণ আল-মাখা বন্দরে হুথিরা ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শুক্রবার এ হামলা চালানো হয়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে সেনাবাহিনীর বিবৃতি উল্লেখ করা হয়। তাতে বলা হয়েছে, হামলায় বন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া দুই নাবিক নিখোঁজ রয়েছেন এবং অন্তত আটজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
ইয়েমেনের সামরিক মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি বলেন, খাদ্য ও অন্যান্য পণ্য আমদানির গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই বন্দরে এবং বেসামরিক অবকাঠামোয় হামলা চালিয়ে হুথিরা ইয়েমেনের জনগণের ওপর ‘শ্বাসরুদ্ধকর অবরোধ’ আরোপের দৃঢ়তা প্রকাশ করেছে।
আল-মাখা বন্দরটি লোহিত সাগরের উপকূলে অবস্থিত এবং বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি হওয়ায় এর কৌশলগত গুরুত্ব রয়েছে। গত কয়েক দিন ধরে বন্দর ও আশপাশের এলাকায় হুথিদের হামলা ঘিরে ইয়েমেনে উত্তেজনা আরও বেড়েছে। এর আগে ৯ আগস্ট মাখা বন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সাতজন নিহত এবং ৩০ জন আহত হওয়ার কথা জানিয়েছিল ইয়েমেনি সেনাবাহিনী।
নতুন এই হামল

নতুন এই হামলা ইয়েমেনের দীর্ঘস্থায়ী সংঘাতের পাশাপাশি লোহিত সাগরকেন্দ্রিক নিরাপত্তা ও বাণিজ্যিক নৌ চলাচল নিয়েও নতুন উদ্বেগ তৈরি করছে।