আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট বন্ধ

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির বৃহৎ ২টি ইউনিট বন্ধ হয়ে গেছে।  শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টায় হঠাৎ বিকট শব্দ হয়ে ইউনিট ২টি বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিড লাইনে প্রায় সাড়ে ৫’শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায়।  বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির সচল ৫টি ইউনিটের মধ্যে বৃহৎ ৩টি ইউনিটে সাড়ে ৭’শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। শুক্রবার বিকেল ৩টায় বিকট শব্দে ৪’শ মেগাওয়াট (নর্থ) ও ৪’শ মেগাওয়াট (ইস্ট) পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায়। এতে করে জাতীয় গ্রিডে সাড়ে ৫’শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায়। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নির্বাহী পরিচালক (কারিগরি) প্রকৌশলী মো. আব্দুল মজিদ জানান, আশুগঞ্জ-ভুলতা ৪০০কেভি গ্রিড লাইনে ত্রুটির কারণে হঠাৎ ট্রিপ করে ৪’শ মেগাওয়াট (নর্থ) ও ৪’শ মেগাওয়াট (ইস্ট) বন্ধ হয়েছে। ইউনিট ২টি সচল আছে। গ্রিড লাইনে ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে। রাতের মধ্যে ইউনিট ২টি চালু করা হবে। চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না পাওয়ায় ৮’শ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ ২টি ইউনিটে সাড়ে ৫’শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপা

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট বন্ধ

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির বৃহৎ ২টি ইউনিট বন্ধ হয়ে গেছে। 

শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টায় হঠাৎ বিকট শব্দ হয়ে ইউনিট ২টি বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিড লাইনে প্রায় সাড়ে ৫’শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায়। 

বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির সচল ৫টি ইউনিটের মধ্যে বৃহৎ ৩টি ইউনিটে সাড়ে ৭’শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। শুক্রবার বিকেল ৩টায় বিকট শব্দে ৪’শ মেগাওয়াট (নর্থ) ও ৪’শ মেগাওয়াট (ইস্ট) পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায়। এতে করে জাতীয় গ্রিডে সাড়ে ৫’শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায়।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নির্বাহী পরিচালক (কারিগরি) প্রকৌশলী মো. আব্দুল মজিদ জানান, আশুগঞ্জ-ভুলতা ৪০০কেভি গ্রিড লাইনে ত্রুটির কারণে হঠাৎ ট্রিপ করে ৪’শ মেগাওয়াট (নর্থ) ও ৪’শ মেগাওয়াট (ইস্ট) বন্ধ হয়েছে। ইউনিট ২টি সচল আছে। গ্রিড লাইনে ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে। রাতের মধ্যে ইউনিট ২টি চালু করা হবে।

চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না পাওয়ায় ৮’শ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ ২টি ইউনিটে সাড়ে ৫’শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow