স্টিল কারখানায় হামলা, স্থানীয়দের প্রতিরোধে পিছু হটলো ডাকাত দল

চট্টগ্রামের ‎সীতাকুণ্ডে শীতলপুর এলাকায় অবস্থিত আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠান একেএস স্টিল কারখানায় ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল স্ক্র্যাপ লোহা ও রড় লুটের চেষ্টা চালিয়েছে। ‎তারা হামলা চালিয়ে কারখানার গেট ও অফিস ভাঙচুর চালায় ও কয়েকজনকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়দের প্রতিরোধে পিছু হটে ডাকাত দল। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। আহতরা হলেন- দায়িত্বে থাকা নৈশপ্রহরী ক্ষতেন ত্রিপুরা, অফিস স্টাফ আবদুল মোতালেবসহ কয়েকজন শ্রমিক। ‎তবে কারখানার প্রহরিরা মাইকে ডাকাত প্রতিরোধের আহ্বান জানালে স্থানীয় বাসিন্দারা (নারী-পুরুষ) এগিয়ে আসলে ডাকাতরা পিছু হটে। ‎আহত ক্ষতেন ত্রিপুরা ও আবদুল মোতালেব বলেন, শুক্রবার সন্ধ্যার পর সংঘবদ্ধ একটি ডাকাত দল গেট ও অফিস ভেঙে লুটপাট শুরু করে। এসময় ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। ডাকাতের হামলার তারাসহ কারখানার কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। ‎আবুল খায়ের গ্রুপের ডিজিএম ও এইচআরএডমিনের ইনচার্জ ইমরুল কাদের ভূঁইয়া মুঠোফোনে বলেন, ২৫-৩০ জনের সংঘবদ্ধ অস্ত্রধারী একটি ডাকাত দল কারখানায় এসে লুটপাটের চেষ্টা চালায়। এসময় মিলের শ্রমিকরা এলাকাবাসীর ডাকাত প্রতিরোধে সহযোগিতা চাইলে

স্টিল কারখানায় হামলা, স্থানীয়দের প্রতিরোধে পিছু হটলো ডাকাত দল

চট্টগ্রামের ‎সীতাকুণ্ডে শীতলপুর এলাকায় অবস্থিত আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠান একেএস স্টিল কারখানায় ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল স্ক্র্যাপ লোহা ও রড় লুটের চেষ্টা চালিয়েছে। ‎তারা হামলা চালিয়ে কারখানার গেট ও অফিস ভাঙচুর চালায় ও কয়েকজনকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়দের প্রতিরোধে পিছু হটে ডাকাত দল।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- দায়িত্বে থাকা নৈশপ্রহরী ক্ষতেন ত্রিপুরা, অফিস স্টাফ আবদুল মোতালেবসহ কয়েকজন শ্রমিক।

‎তবে কারখানার প্রহরিরা মাইকে ডাকাত প্রতিরোধের আহ্বান জানালে স্থানীয় বাসিন্দারা (নারী-পুরুষ) এগিয়ে আসলে ডাকাতরা পিছু হটে।

‎আহত ক্ষতেন ত্রিপুরা ও আবদুল মোতালেব বলেন, শুক্রবার সন্ধ্যার পর সংঘবদ্ধ একটি ডাকাত দল গেট ও অফিস ভেঙে লুটপাট শুরু করে। এসময় ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। ডাকাতের হামলার তারাসহ কারখানার কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

‎আবুল খায়ের গ্রুপের ডিজিএম ও এইচআরএডমিনের ইনচার্জ ইমরুল কাদের ভূঁইয়া মুঠোফোনে বলেন, ২৫-৩০ জনের সংঘবদ্ধ অস্ত্রধারী একটি ডাকাত দল কারখানায় এসে লুটপাটের চেষ্টা চালায়। এসময় মিলের শ্রমিকরা এলাকাবাসীর ডাকাত প্রতিরোধে সহযোগিতা চাইলে এলাকাবাসী এগিয়ে আসে। পরে ডাকাতরা পিছু হটে। ঘটনাটি সীতাকুণ্ড থানার পুলিশকে জানানো হয়েছে বলে জানান তিনি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম জানিয়েছেন, ঘটনা কী, এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, ওখানে মিলের অনেক শ্রমিক ছিল। এলাকার নারী-পুরুষও দেখা গেছে। তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর হামলাকারীরা কারখানায় পাথর নিক্ষেপ করতে করতে পিছু হটেছে। কারখানা কর্তৃপক্ষ এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এম মাঈন উদ্দিন/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow