আশুলিয়ায় জানালার গ্রিল কেটে বাড়ি ঢুকে ৫০ ভরি স্বর্ণালংকার লুট

সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ আড়াই লাখ টাকা ও ৫০ ভরি স্বর্ণালংকার লুটে নেয় ডাকাতরা। সোমবার (২৭ এপ্রিল) ভোরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রামের সালাম মেম্বারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভুক্তভোগীদের অভিযোগ, ভোরে ৮ থেকে ১০ জনের একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত দোতলা বাড়ির জালানার গ্রিল কেটে প্রবেশ করে। এসময় বাড়ির সবাইকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকাসহ মালামাল লুটে নিয়ে যায়। খবর পেয়ে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সে সঙ্গে সংগ্রহ করে বেশ কিছু আলামত। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সেইসঙ্গে ডাকাতি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। মাহফুজুর রহমান নিপু/এফএ/এএসএম

আশুলিয়ায় জানালার গ্রিল কেটে বাড়ি ঢুকে ৫০ ভরি স্বর্ণালংকার লুট

সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ আড়াই লাখ টাকা ও ৫০ ভরি স্বর্ণালংকার লুটে নেয় ডাকাতরা।

সোমবার (২৭ এপ্রিল) ভোরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রামের সালাম মেম্বারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ভুক্তভোগীদের অভিযোগ, ভোরে ৮ থেকে ১০ জনের একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত দোতলা বাড়ির জালানার গ্রিল কেটে প্রবেশ করে। এসময় বাড়ির সবাইকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকাসহ মালামাল লুটে নিয়ে যায়। খবর পেয়ে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সে সঙ্গে সংগ্রহ করে বেশ কিছু আলামত।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সেইসঙ্গে ডাকাতি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

মাহফুজুর রহমান নিপু/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow