আশুলিয়া থানার উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় পুলিশ ও এলাকাবাসীর সাথে মাদক, ইভটিজিং ও সন্ত্রাস নির্মূলে এক মতবিনিময় সভা-র‍্যালি করা হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকালে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এসময়ে এলাকাবাসীকে মাদক, ইভটিজিং ও সন্ত্রাস নির্মূলে একযোগে কাজ করার আহবান জানান আইনশৃঙ্খলা বাহিনী। এসময় প্রধান অতিথি ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম (ক্রাইম অফস ও ট্রাফিক) এর উপস্থিতিতে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার, ওসি তদন্ত আজগর, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই-আল হাদী, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আপেল মাহমুদ হান্নান, থানা বিএনপির ইমান উদ্দীন, নাজির উদ্দীন, থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী জাহিদ হাসান বিকাশ ও থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম। বিএনপি নেতা কালাম মাদবরের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আল মামুন, এসআই মো. সাইফুল ইসলাম, থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আলহাজ্ব মাদবর, ইউনিয়ন যুবদল নেতা মো. হুমায়ুন কবি

আশুলিয়া থানার উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় পুলিশ ও এলাকাবাসীর সাথে মাদক, ইভটিজিং ও সন্ত্রাস নির্মূলে এক মতবিনিময় সভা-র‍্যালি করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকালে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এসময়ে এলাকাবাসীকে মাদক, ইভটিজিং ও সন্ত্রাস নির্মূলে একযোগে কাজ করার আহবান জানান আইনশৃঙ্খলা বাহিনী।

এসময় প্রধান অতিথি ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম (ক্রাইম অফস ও ট্রাফিক) এর উপস্থিতিতে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার, ওসি তদন্ত আজগর, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই-আল হাদী, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আপেল মাহমুদ হান্নান, থানা বিএনপির ইমান উদ্দীন, নাজির উদ্দীন, থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী জাহিদ হাসান বিকাশ ও থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম।

বিএনপি নেতা কালাম মাদবরের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আল মামুন, এসআই মো. সাইফুল ইসলাম, থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আলহাজ্ব মাদবর, ইউনিয়ন যুবদল নেতা মো. হুমায়ুন কবির, শ্রমিক নেতা মো. কবির হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী শুয়েবুর রহমান শোয়েব মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow