আসাদুল হাবিব দুলুর গ্রন্থ ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ একটি দলিল

তিস্তা নদীর পাড়ের মানুষের দীর্ঘদিনের হাহাকার, বঞ্চনা এবং অধিকার আদায়ের লড়াই এবার মলাটবদ্ধ হয়েছে বইয়ের পাতায়। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্নয়ক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু তার রচিত নতুন গ্রন্থ ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’-এর মাধ্যমে উত্তরবঙ্গের মানুষের জীবনসংগ্রাম ও নদী আন্দোলনের এক দলিল তুলে ধরেছেন। ​রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট শহরের মিশন মোড় সংলগ্ন হামার বাড়ি মিলনায়তনে আয়োজিত এক ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে লেখক বইটির বিস্তারিত প্রেক্ষাপট তুলে ধরেন। ​অনুষ্ঠানে আসাদুল হাবিব দুলু বলেন, আমি তিস্তা পাড়ের সন্তান। এক সময়ের প্রমত্তা ও মমতাময়ী তিস্তা আজ তার বিধ্বংসী রূপে মানুষের জীবন বিপন্ন করে তুলেছে। যে জনপদে একসময় গোয়াল ভরা গরু আর মুখে ভাওয়াইয়া গান ছিল, সেখানে এখন শুধুই হাহাকার। একজন রাজনৈতিক কর্মী হিসেবে মানুষের এই কষ্ট আমাকে ব্যথিত করেছে, যা আমাকে এই বই লিখতে উদ্বুদ্ধ করেছে। ​তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরবঙ্গের পাঁচটি জেলার প্রায় দুই কোটি মানুষকে সংগঠিত করার স্মৃতিচারণ করে তিনি বলেন, আমাদের এই আন্দোলন এখন বিশ্বজুড়ে পরিচিত। আন্দোলনের সার্বিক প্রেক্ষাপ

আসাদুল হাবিব দুলুর গ্রন্থ ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ একটি দলিল

তিস্তা নদীর পাড়ের মানুষের দীর্ঘদিনের হাহাকার, বঞ্চনা এবং অধিকার আদায়ের লড়াই এবার মলাটবদ্ধ হয়েছে বইয়ের পাতায়। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্নয়ক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু তার রচিত নতুন গ্রন্থ ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’-এর মাধ্যমে উত্তরবঙ্গের মানুষের জীবনসংগ্রাম ও নদী আন্দোলনের এক দলিল তুলে ধরেছেন।

​রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট শহরের মিশন মোড় সংলগ্ন হামার বাড়ি মিলনায়তনে আয়োজিত এক ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে লেখক বইটির বিস্তারিত প্রেক্ষাপট তুলে ধরেন।

​অনুষ্ঠানে আসাদুল হাবিব দুলু বলেন, আমি তিস্তা পাড়ের সন্তান। এক সময়ের প্রমত্তা ও মমতাময়ী তিস্তা আজ তার বিধ্বংসী রূপে মানুষের জীবন বিপন্ন করে তুলেছে। যে জনপদে একসময় গোয়াল ভরা গরু আর মুখে ভাওয়াইয়া গান ছিল, সেখানে এখন শুধুই হাহাকার। একজন রাজনৈতিক কর্মী হিসেবে মানুষের এই কষ্ট আমাকে ব্যথিত করেছে, যা আমাকে এই বই লিখতে উদ্বুদ্ধ করেছে।

​তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরবঙ্গের পাঁচটি জেলার প্রায় দুই কোটি মানুষকে সংগঠিত করার স্মৃতিচারণ করে তিনি বলেন, আমাদের এই আন্দোলন এখন বিশ্বজুড়ে পরিচিত। আন্দোলনের সার্বিক প্রেক্ষাপট, মানুষের আবেগ এবং আমার ব্যক্তিগত ভূমিকাকে আমি দলিল আকারে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। আমি চেয়েছিলাম তিস্তা পাড়ের সমস্যা ও সম্ভাবনাগুলো নথিবদ্ধ থাক, যেন আগামী প্রজন্ম আমাদের বঞ্চনার সঠিক ইতিহাস জানতে পারে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব। মতবিনিময় শেষে লেখক উপস্থিত সাংবাদিকদের হাতে বইটির কপি উপহার হিসেবে তুলে দেন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লড়াইয়ে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

​গতকাল( ৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও এর জে আর সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রকাশনা সংস্থা ‘অন্যপ্রকাশ’ থেকে প্রকাশিত এই গ্রন্থটি আগামী অমর একুশে বইমেলায় পাওয়া যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow