আসামে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশের উত্তরাঞ্চল 

ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলার বিলাসিপাড়ার ১৩ কিলোমিটার পশ্চিমে শনিবার (৯ মে) দুপুরে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের কিছু জায়গায়ও এই কম্পন টের পাওয়া গেছে বলে জানা যায়।    ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) বরাতে ভলকানো ডিসকভারি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ১০ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫ এবং উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি অগভীর হওয়ায় এর কম্পন আশপাশের এলাকায় তুলনামূলক বেশি অনুভূত হয়েছে। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। কোথাও কোথাও ঘরের আসবাবপত্র নড়ে যাওয়া, তাক থেকে জিনিসপত্র পড়ে যাওয়া বা জানালার কাঁচ ভাঙার মতো ছোটখাটো ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। উৎপত্তিস্থলের কাছাকাছি আনন্দ নগর ও বিলাসিপাড়ায় হালকা কম্পন অনুভূত হয়েছে। এছাড়া গৌরীপুর, ধুবরি, কোকরাঝাড়, লক্ষ্মীপুর, চাপার এবং বঙ্গাইগাঁও এলাকাতেও দুর্বল মাত্রার কম্পন টের পাওয়া গেছে। ভূমিকম্পের মাত্রা, গভীরতা ও কেন্দ্রস্থল সংক্রান্ত তথ্য পরবর্তী সময়ে সংশোধন হতে পারে বলে জানিয়

আসামে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশের উত্তরাঞ্চল 

ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলার বিলাসিপাড়ার ১৩ কিলোমিটার পশ্চিমে শনিবার (৯ মে) দুপুরে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের কিছু জায়গায়ও এই কম্পন টের পাওয়া গেছে বলে জানা যায়।   

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) বরাতে ভলকানো ডিসকভারি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ১০ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫ এবং উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটি অগভীর হওয়ায় এর কম্পন আশপাশের এলাকায় তুলনামূলক বেশি অনুভূত হয়েছে। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। কোথাও কোথাও ঘরের আসবাবপত্র নড়ে যাওয়া, তাক থেকে জিনিসপত্র পড়ে যাওয়া বা জানালার কাঁচ ভাঙার মতো ছোটখাটো ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উৎপত্তিস্থলের কাছাকাছি আনন্দ নগর ও বিলাসিপাড়ায় হালকা কম্পন অনুভূত হয়েছে। এছাড়া গৌরীপুর, ধুবরি, কোকরাঝাড়, লক্ষ্মীপুর, চাপার এবং বঙ্গাইগাঁও এলাকাতেও দুর্বল মাত্রার কম্পন টের পাওয়া গেছে।

ভূমিকম্পের মাত্রা, গভীরতা ও কেন্দ্রস্থল সংক্রান্ত তথ্য পরবর্তী সময়ে সংশোধন হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow