আহত অবস্থায় বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার, চলছে চিকিৎসা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিপন্ন ও বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ ও স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী টিম। বর্তমানে প্রাণীটির চিকিৎসা চলছে। মঙ্গলবার (৫ এপ্রিল) উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ফরিদ মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন । বন্যপ্রাণী উদ্ধারকারী টিমের সদস্য মো. আহসান বলেন, স্থানীয়রা আহত অবস্থায় বানরটিকে দেখতে পেয়ে আমাদের ও বন বিভাগকে খবর দেন। পরে উদ্ধারকারী টিম গিয়ে বানরটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসে। মাটিরাঙ্গা বন বিভাগের কর্মচারী মো. হাসান বলেন, ‘উদ্ধার করা বানরটিকে বুধবার (৬ মে) সকালে পশু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এটির চোখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’ তিনি আরও জানান, বিরল প্রজাতির প্রাণীটিকে আপাতত পিটাছড়া বন এলাকায় নিরাপদ স্থানে রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী আবার চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হবে। বিভাগীয় কর্মকর্তা ফরিদ মিঞা বলেন, বিরল প্রজাতির লজ্জাবতী বানর অত্যন্ত সংবেদনশীল প্রাণী। এ ধরনের বানরগুলো সাধারণত ঘন বনাঞ্চলে বসবাস করে এবং মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে। তি

আহত অবস্থায় বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার, চলছে চিকিৎসা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিপন্ন ও বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ ও স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী টিম। বর্তমানে প্রাণীটির চিকিৎসা চলছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ফরিদ মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন ।

বন্যপ্রাণী উদ্ধারকারী টিমের সদস্য মো. আহসান বলেন, স্থানীয়রা আহত অবস্থায় বানরটিকে দেখতে পেয়ে আমাদের ও বন বিভাগকে খবর দেন। পরে উদ্ধারকারী টিম গিয়ে বানরটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসে।

মাটিরাঙ্গা বন বিভাগের কর্মচারী মো. হাসান বলেন, ‘উদ্ধার করা বানরটিকে বুধবার (৬ মে) সকালে পশু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এটির চোখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’

আহত অবস্থায় বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার, চলছে চিকিৎসা

তিনি আরও জানান, বিরল প্রজাতির প্রাণীটিকে আপাতত পিটাছড়া বন এলাকায় নিরাপদ স্থানে রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী আবার চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হবে।

বিভাগীয় কর্মকর্তা ফরিদ মিঞা বলেন, বিরল প্রজাতির লজ্জাবতী বানর অত্যন্ত সংবেদনশীল প্রাণী। এ ধরনের বানরগুলো সাধারণত ঘন বনাঞ্চলে বসবাস করে এবং মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে।

তিনি বলেন, অবৈধ শিকারসহ বিভিন্ন মানবসৃষ্ট কারণে এই প্রজাতির অস্তিত্ব বর্তমানে হুমকির মুখে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দিচ্ছি। সুস্থ হয়ে উঠলে প্রাণীটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

বন বিভাগ জানায়, লজ্জাবতী বানর আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় বিপন্ন প্রজাতি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।

প্রবীর সুমন/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow