আহত সেই রেশমির অবস্থার অবনতি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার রৌফাবাদে দুর্বৃত্তের ছোড়া গুলিতে আহত রেশমি আকতার (১১) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউ বিভাগে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।  চিকিৎসকরা জানিয়েছেন, রেশমি আকতারের ব্রেন পুরোপুরি কাজ করছে না। ব্লাড প্রেসার ও পালস পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র কৃত্রিম সাপোর্ট দিয়ে রাখা টিকিয়ে রাখা হয়েছে। উল্লেখ্য, গত ৭ মে রাত পৌনে ১১টার দিকে বায়েজিদ থানার রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলি এলাকায় চার-পাঁচজন দুর্বৃত্ত মো. হাসান ওরফে রাজু নামে এক যুবককে গুলি করে হত্যা করে। সে সময় মায়ের জন্য পান কিনতে বের হওয়া রেশমির চোখে সন্ত্রাসীদের ছোড়া একটি গুলি সরাসরি এসে লাগে। এরপর গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে, অবস্থার আরও অবনতি হলে তাকে আবার সিএমসিএইচে নেওয়া হয়। আহত রেশমি একই এলাকার রিয়াজ আহমেদ প্রকাশ গুড্ডুর মেয়ে।

আহত সেই রেশমির অবস্থার অবনতি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার রৌফাবাদে দুর্বৃত্তের ছোড়া গুলিতে আহত রেশমি আকতার (১১) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউ বিভাগে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। 

চিকিৎসকরা জানিয়েছেন, রেশমি আকতারের ব্রেন পুরোপুরি কাজ করছে না। ব্লাড প্রেসার ও পালস পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র কৃত্রিম সাপোর্ট দিয়ে রাখা টিকিয়ে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ মে রাত পৌনে ১১টার দিকে বায়েজিদ থানার রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলি এলাকায় চার-পাঁচজন দুর্বৃত্ত মো. হাসান ওরফে রাজু নামে এক যুবককে গুলি করে হত্যা করে। সে সময় মায়ের জন্য পান কিনতে বের হওয়া রেশমির চোখে সন্ত্রাসীদের ছোড়া একটি গুলি সরাসরি এসে লাগে।

এরপর গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে, অবস্থার আরও অবনতি হলে তাকে আবার সিএমসিএইচে নেওয়া হয়।

আহত রেশমি একই এলাকার রিয়াজ আহমেদ প্রকাশ গুড্ডুর মেয়ে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow