আড়াই কোটি টাকার টুর্নামেন্টের ফাইনালে থাকছে বর্ণিল আয়োজন, দেখবেন কোথায়?
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে না খেলার ব্যাপারে শেষ পর্যন্ত অনড় ছিল বাংলাদেশ। ফলে বাংলাদেশের বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে খেলার সুযোগ করে দেয় আইসিসি। অন্যদিকে, সমর্থক ও ক্রিকেটারদের কথা ভেবে বিসিবি আয়োজন করেছে বিশ্বকাপের বিকল্প অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্ট। যার ফাইনাল অনুষ্ঠিত হবে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি)। ফাইনাল উপলক্ষ্যে থাকছে জমজমাট আয়োজন।
সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই ফাইনালে মুখোমুখি হবে লিটন দাসের নেতৃত্বাধীন ধূমকেতু একাদশ ও নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দুর্বার একাদশ। শুধু ২২ গজের লড়াই নয়, দর্শকদের জন্য থাকছে আরও কিছু আয়োজন- আকাশে আতশবাজির প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ভিন্নভাবে নিজেদের উপস্থাপন করবে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এবং বাংলাদেশের কসমেটিকস, স্কিনকেয়ার ও হোম কেয়ার পণ্যের সর্ববৃহৎ প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।
টুর্নামেন্টের অফিসিয়াল ব্যানার এবং মাঠের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেখা যাচ্ছে রিমার্কের বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ডিং। আয়োজকদের বিশ্বাস, এর মাধ্যমে মাঠের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি টুর্নামেন্টের প্রচার ও জনপ্রিয়তাও নত
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে না খেলার ব্যাপারে শেষ পর্যন্ত অনড় ছিল বাংলাদেশ। ফলে বাংলাদেশের বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে খেলার সুযোগ করে দেয় আইসিসি। অন্যদিকে, সমর্থক ও ক্রিকেটারদের কথা ভেবে বিসিবি আয়োজন করেছে বিশ্বকাপের বিকল্প অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্ট। যার ফাইনাল অনুষ্ঠিত হবে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি)। ফাইনাল উপলক্ষ্যে থাকছে জমজমাট আয়োজন।
সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই ফাইনালে মুখোমুখি হবে লিটন দাসের নেতৃত্বাধীন ধূমকেতু একাদশ ও নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দুর্বার একাদশ। শুধু ২২ গজের লড়াই নয়, দর্শকদের জন্য থাকছে আরও কিছু আয়োজন- আকাশে আতশবাজির প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ভিন্নভাবে নিজেদের উপস্থাপন করবে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এবং বাংলাদেশের কসমেটিকস, স্কিনকেয়ার ও হোম কেয়ার পণ্যের সর্ববৃহৎ প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।
টুর্নামেন্টের অফিসিয়াল ব্যানার এবং মাঠের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেখা যাচ্ছে রিমার্কের বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ডিং। আয়োজকদের বিশ্বাস, এর মাধ্যমে মাঠের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি টুর্নামেন্টের প্রচার ও জনপ্রিয়তাও নতুন উচ্চতায় পৌঁছেছে।
স্বনামধন্য এই প্রতিষ্ঠানের অধীনে রয়েছে দেশসেরা ও জনপ্রিয় একাধিক ব্র্যান্ড—লিলি, অরিক্স, নিওর, টাইলক্স, সানবিট, সিওডিলসহ বেশ কয়েকটি স্থানীয় ও আন্তর্জাতিক মানের ব্র্যান্ড। ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক দীর্ঘদিন ধরেই খেলাধুলা, তারুণ্য এবং ইতিবাচক সামাজিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় এবার ‘অদম্য বাংলাদেশ’ টুর্নামেন্টে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয় এই প্রতিষ্ঠান।
লিটন-শান্তর ম্যাচ মাঠে বসে খেলা দেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের ইউনিফর্ম পরা সাপেক্ষে বিনামূল্যে খেলা দেখার সুযোগও রাখা হয়েছে। টিকেট কেটে যারা মাঠে ঢুকবেন তাদের জন্য রয়েছে মটরসাইকেল জিতে নেওয়ার আকর্ষণীয় সুযোগ। ম্যাচটি সরাসরি দেখা যাবে রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেল বিটিভি এবং টি-স্পোর্টস এর ইউটিউব চ্যানেলে।