আ. লীগের সাবেক মেয়রের মৃত্যু, মারা গেলেন বোনও

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান মারা গেছেন। রোববার (৭ জুন) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন আনিছুর রহমান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি পরিবারকে জানায়। এদিকে বড় ভাইয়ের মৃত্যুর খবর সহ্য করতে না পেরে কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন তার ছোট বোন রাশিদা বেগম। পরিবারের দাবি, ভাইয়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মাধখলা গ্রামের বাসিন্দা আনিছুর রহমান টানা চারবার শ্রীপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরিবার জানিয়েছে, সোমবার সকালে দুই ভাই-বোনের মরদেহ শ্রীপুরের মাধখলা গ্রামের বাড়িতে আনা হবে। সেখানে পর্যায়ক্রমে তাদের জানাজা অনুষ্ঠিত হবে। একই

আ. লীগের সাবেক মেয়রের মৃত্যু, মারা গেলেন বোনও

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান মারা গেছেন। রোববার (৭ জুন) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন আনিছুর রহমান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি পরিবারকে জানায়।

এদিকে বড় ভাইয়ের মৃত্যুর খবর সহ্য করতে না পেরে কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন তার ছোট বোন রাশিদা বেগম। পরিবারের দাবি, ভাইয়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

মাধখলা গ্রামের বাসিন্দা আনিছুর রহমান টানা চারবার শ্রীপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

পরিবার জানিয়েছে, সোমবার সকালে দুই ভাই-বোনের মরদেহ শ্রীপুরের মাধখলা গ্রামের বাড়িতে আনা হবে। সেখানে পর্যায়ক্রমে তাদের জানাজা অনুষ্ঠিত হবে।

একই দিনে ভাই-বোনের মৃত্যুর ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow