ইংলিশ ফরোয়ার্ডকে দলে নিলো বার্সেলোনা
তরুণ ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনকে পাঁচ বছরের চুক্তিতে দলে ভিডিয়েছে বার্সেলোনা। প্রাথমিকভাবে ৭ কোটি ইউরো বার্সার খরচ হয়েছে তাকে দলে নিতে বলে জানিয়েছে ইএসপিএন। সবমিলিয়ে টাকার অঙ্ক ছাড়াবে ৮ কোটি ইউরোরও বেশি, বাকি শর্ত অনুযায়ী। বার্সেলোনা ছাড়াও ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে পেতে আগ্রহ দেখিয়েছিল বায়ার্ন মিউনিখ ও লিভারপুলও। অন্য ক্লাবগুলোও তাকে দলে নিতে দৌড়ঝাঁপ শুরু করায় দ্রুতই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বার্সেলোনা। আগেই জানা গিয়েছিল, বার্সেলোনা ও নিউক্যাসল ইউনাইটেড তাকে দলে ভেড়ানোর সমঝোতায় পৌঁছেছে। পরে জানা যায় গত বৃহস্পতিবার মেডিকেল পরীক্ষার জন্য বার্সেলোনায় যান এই তরুণ ইংলিশ ফুটবলার। সেখানে তাকে ঘিরে একটি সংক্ষিপ্ত পরিচিতি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে গর্ডন বলেন, ‘এটাই বিশ্বের সবচেয়ে বড় ক্লাব। ছোটবেলা থেকে এখানে খেলার স্বপ্ন দেখেছি। সত্যিই আমার স্বপ্নপূরণ হতে যাচ্ছে। আমি জানি, এই ক্লাবে খেলতে গেলে অনেক দায়িত্ব নিতে হয়। তবে আমি সেই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। এই দায়িত্ব নেওয়ার জন্যও আমি প্রস্তুত। আমি জানি, এই জার্সি আগে যারা পরেছেন, তাদের কারণে এর আলাদা এক মর্যাদা ও ভার আছে। তবে আমি প্
তরুণ ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনকে পাঁচ বছরের চুক্তিতে দলে ভিডিয়েছে বার্সেলোনা। প্রাথমিকভাবে ৭ কোটি ইউরো বার্সার খরচ হয়েছে তাকে দলে নিতে বলে জানিয়েছে ইএসপিএন। সবমিলিয়ে টাকার অঙ্ক ছাড়াবে ৮ কোটি ইউরোরও বেশি, বাকি শর্ত অনুযায়ী।
বার্সেলোনা ছাড়াও ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে পেতে আগ্রহ দেখিয়েছিল বায়ার্ন মিউনিখ ও লিভারপুলও। অন্য ক্লাবগুলোও তাকে দলে নিতে দৌড়ঝাঁপ শুরু করায় দ্রুতই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বার্সেলোনা।
আগেই জানা গিয়েছিল, বার্সেলোনা ও নিউক্যাসল ইউনাইটেড তাকে দলে ভেড়ানোর সমঝোতায় পৌঁছেছে। পরে জানা যায় গত বৃহস্পতিবার মেডিকেল পরীক্ষার জন্য বার্সেলোনায় যান এই তরুণ ইংলিশ ফুটবলার। সেখানে তাকে ঘিরে একটি সংক্ষিপ্ত পরিচিতি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে গর্ডন বলেন, ‘এটাই বিশ্বের সবচেয়ে বড় ক্লাব। ছোটবেলা থেকে এখানে খেলার স্বপ্ন দেখেছি। সত্যিই আমার স্বপ্নপূরণ হতে যাচ্ছে। আমি জানি, এই ক্লাবে খেলতে গেলে অনেক দায়িত্ব নিতে হয়। তবে আমি সেই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। এই দায়িত্ব নেওয়ার জন্যও আমি প্রস্তুত। আমি জানি, এই জার্সি আগে যারা পরেছেন, তাদের কারণে এর আলাদা এক মর্যাদা ও ভার আছে। তবে আমি প্রস্তুত। এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’
চুক্তির পর প্রথম সংবাদ সম্মেলনেই চমকে দেন গর্ডন। কিছু প্রশ্নের জবাব তিনি দিয়েছেন স্প্যানিশ ভাষায়। গর্ডন জানান, একদিন বার্সেলোনায় খেলবেন, এমন বিশ্বাস অনেকদিন ধরেই তার মধ্যে ছিল। তাই তিনি স্প্যানিশ ভাষা শিখেছেন। তিনি বলেন, ‘বিশ্বাস করুন আর না-ই করুন, ছোটবেলায় আমি ভাবতাম একদিন বার্সেলোনার হয়ে খেলব। তাই স্প্যানিশে কথা বলতে চেয়েছি। নিউক্যাসলে আমার একজন স্প্যানিশ ফিজিও আছেন। আমরা প্রতিদিন কথা বলতাম। তাকে আমি বলতাম, একদিন বার্সেলোনার হয়ে খেলব, তাই স্প্যানিশ শিখতে চাই। এভাবেই ভাষাটা কিছুটা রপ্ত করেছি।’
বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকের পছন্দেই স্কোয়াডে যোগ দিয়েছেন গর্ডন। ক্লাবে তার অন্তর্ভূক্তিতে আরও শক্তিশালী হলো বার্সেলোনার আক্রমণভাগ। বার্সার সঙ্গে সকল আনুষ্ঠানিকতা শেষ করে এখন যুক্তরাষ্ট্রে যাবেন গর্ডন। বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের ২৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি।
আইএন
What's Your Reaction?