ইংল্যান্ডের দারুণ শুরু
জোড়া গোলে রেকর্ড বইয়ে নাম লেখালেন অধিনায়ক হ্যারি কেইন। দুইবার সমতা টেনে লড়াই জমিয়ে তুলল ক্রোয়েশিয়া। তৃতীয় দফায় পিছিয়ে পড়ার পর আর হারল ক্রোয়েশিয়া।
দারুণ জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল টমাস টুখেলের দল।
বুধবার (১৭ জুন) রাতে ‘এল’ গ্রুপের ম্যাচটি ৪-২ গোলে জিতেছে ইংল্যান্ড।
কেইন ইংল্যান্ডকে এগিয়ে নেওয়ার পর, প্রথমবার সমতা ফেরান মার্তিন বাতুরিনা। কেইনের দ্বিতীয় গোলের পর, প্রথমার্ধেই স্কোরলাইন ২-২ করেন পেতার মুসা। দ্বিতীয়ার্ধের শুরুতে লিড পুনরুদ্ধার করেন জুড বেলিংহ্যাম। বদলি নেমে শেষ দিকে ব্যবধান বাড়ান মার্কাস র্যাশফোর্ড।
এই দুটি গোলে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে গ্যারি লিনেকারের পাশে বসলেন কেইন। দুজনেরই ১০টি করে গোল।