স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট, যুবক গ্রেফতার

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। গ্রেফতার যুবকের নাম এসএম মিজানুর রহমান (২৪)। তিনি সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। শুক্রবার (১২ জুন) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে নিয়ে নিজের ফেসবুক আইডি থেকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট করেন মিজানুর রহমান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে স্থানীয়দের একটি অংশের দাবি, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। এ বিষয়টিও এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান মুকুল বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচ

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট, যুবক গ্রেফতার

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

গ্রেফতার যুবকের নাম এসএম মিজানুর রহমান (২৪)। তিনি সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।

শুক্রবার (১২ জুন) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে নিয়ে নিজের ফেসবুক আইডি থেকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট করেন মিজানুর রহমান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

তবে স্থানীয়দের একটি অংশের দাবি, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। এ বিষয়টিও এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান মুকুল বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট দেওয়ার কারণে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, “আটক যুবককে শুক্রবার দুপুরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে।”

ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে আপত্তিকর পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে অনেকে সমর্থন জানালেও, অন্যদিকে অভিযুক্তের মানসিক অবস্থার বিষয়টি বিবেচনায় নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow