ইংল্যান্ডের বিশ্বকাপ দল থেকে বাদ পড়ছেন ফোডেন, পালমার ও ম্যাগুয়ার

দরজায় কড়া নাড়ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। সেই আসরকে সামনে রেখে এক এক করে স্কোয়াড ঘোষণা করছে দলগুলো। খুব দ্রুতই ঘোষণা করা হবে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডও। তবে স্কোয়াড ঘোষণার আগেই বেরিয়েছে একটি খবর। কোচ থমাস টুখেলের ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা হচ্ছে না ফিল ফোডেন ও কোল পালমারের। এছাড়া বাদ পড়ছেন হ্যারি ম্যাগুয়ের। এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে ৩৩ বছর বয়সী ডিফেন্ডার বলেছেন, তিনি ‘স্তম্ভিত ও ভেঙে পড়েছেন।’ অন্যদিকে অ্যাস্টন ভিলাকে উয়েফা ইউরোপা লিগ জেতাতে সাহায্য করা ফরোয়ার্ড ওলি ওয়াটকিনস জায়গা পেতে যাচ্ছেন স্কোয়াডে। থাকছেন সৌদি প্রো লিগের দল আল আহলির স্ট্রাইকার ইভান টনি। যিনি সৌদি লিগের সদ্য সমাপ্ত মৌসুমে ৩২ ম্যাচে ৩২ গোল করেছেন। এবারের প্রিমিয়ার লিগে ইংলিশ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ১৪ গোল করা নটিংহ্যাম ফরেস্টের মিডফিল্ডার মরগ্যান গিবস-হোয়াইটও বাদ পড়তে যাচ্ছেন। ম্যানচেস্টার সিটির ফোডেন ও চেলসির পালমার দুজনেই নিজেদের ক্লাবের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করে দেখাতে পারেননি। ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ম্যাগুয়ার লিখেছেন, ‘এই মৌসুমের পারফরম্যান্সের পর আমি নিশ্চিত ছিলাম, দেশের হয়ে বড় ভূমিকা রাখতে পারব। সিদ

ইংল্যান্ডের বিশ্বকাপ দল থেকে বাদ পড়ছেন ফোডেন, পালমার ও ম্যাগুয়ার

দরজায় কড়া নাড়ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। সেই আসরকে সামনে রেখে এক এক করে স্কোয়াড ঘোষণা করছে দলগুলো। খুব দ্রুতই ঘোষণা করা হবে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডও। তবে স্কোয়াড ঘোষণার আগেই বেরিয়েছে একটি খবর।

কোচ থমাস টুখেলের ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা হচ্ছে না ফিল ফোডেন ও কোল পালমারের। এছাড়া বাদ পড়ছেন হ্যারি ম্যাগুয়ের। এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে ৩৩ বছর বয়সী ডিফেন্ডার বলেছেন, তিনি ‘স্তম্ভিত ও ভেঙে পড়েছেন।’

অন্যদিকে অ্যাস্টন ভিলাকে উয়েফা ইউরোপা লিগ জেতাতে সাহায্য করা ফরোয়ার্ড ওলি ওয়াটকিনস জায়গা পেতে যাচ্ছেন স্কোয়াডে। থাকছেন সৌদি প্রো লিগের দল আল আহলির স্ট্রাইকার ইভান টনি। যিনি সৌদি লিগের সদ্য সমাপ্ত মৌসুমে ৩২ ম্যাচে ৩২ গোল করেছেন।

এবারের প্রিমিয়ার লিগে ইংলিশ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ১৪ গোল করা নটিংহ্যাম ফরেস্টের মিডফিল্ডার মরগ্যান গিবস-হোয়াইটও বাদ পড়তে যাচ্ছেন। ম্যানচেস্টার সিটির ফোডেন ও চেলসির পালমার দুজনেই নিজেদের ক্লাবের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করে দেখাতে পারেননি।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ম্যাগুয়ার লিখেছেন, ‘এই মৌসুমের পারফরম্যান্সের পর আমি নিশ্চিত ছিলাম, দেশের হয়ে বড় ভূমিকা রাখতে পারব। সিদ্ধান্তে আমি স্তম্ভিত ও ভীষণ হতাশ। দলের জন্য শুভকামনা রইল।’

ম্যাগুয়ারের মা জো ম্যাগুয়ারও সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে সিদ্ধান্তটিকে ‘লজ্জাজনক’ বলেছেন।

বাদ পড়তে যাচ্ছেন ম্যাগুয়ারের ম্যানচেস্টার ইউনাইটেডের সতীর্থ লুক শ-ও। যদিও তিনি ভালোই পারফর্ম করেছিলেন মৌসুমে। প্রাথমিক ৫৫ সদস্যের দলে থাকলেও শেষ পর্যন্ত জায়গা হয়নি তার।

অন্যদিকে নিউক্যাসল ইউনাইটেডের ড্যান ব্রান এবং ম্যান সিটির নিকো ও’রেইলিডাক পেতে যাচ্ছেন। এছাড়া লেভি কলউইল ও ফিকায়ো টোমোরি বাদ পড়লেও জানা গেছে, জায়গা পাচ্ছেন ননি মাদুয়েকে।

সঙ্গে থাকছেন বুকায়ো সাকা, ডেকলান রাইস এবং দুর্দান্ত ফর্মের পুরস্কার হিসেবে ডাক পাওয়া এবেরচি এজে। ডিফেন্ডারদের মধ্যে ম্যাগুয়ার, টমোরি ও কলউইলের বাদ পড়া প্রায় নিশ্চিত করে দিয়েছে জন স্টোন্সের জায়গা। যদিও চোটের কারণে তার মৌসুমটা খুব একটা ভালো যায়নি।

এছাড়া অ্যাডাম হোয়ার্টন বাদ পড়তে পারেন, তবে কবি মাইনো স্কোয়াডে থাকছেন বলে ধারণা করা হচ্ছে। জর্ডান হেন্ডারসন ও কোচ টুখেলের আস্থার কারণে দলে থাকছেন বলে মনে করা হচ্ছে।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow