ইংল্যান্ড সিরিজ বড় সুযোগ, এশিয়া কাপে ফাইনাল খেলতে চান জ্যোতি

প্রথমবার ইংল্যান্ডের মাটিতে দ্বি-পাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী বছর ইংল্যান্ড সফরে সমান ৩টি করে টি-টোয়েন্টি ওয়ানডে খেলার সুযোগ পাচ্ছেন জ্যোতি-মারুফারা। নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি মনে করেন এই সফর দলের জন্য বড় সুযোগ এবং সাম্প্রতিক বিশ্বমঞ্চে ভালো পারফরম্যান্সেরই একটি প্রতিফলন। শুক্রবার নতুন কুড়ির ক্রিকেট বিভাগে বালক ও বালিকা বিভাগের ফাইনাল ছিল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বালক বিভাগে রাজশাহী অঞ্চল ও বালিকা বিভাগে ঢাকা অঞ্চল চ্যাম্পিয়ন হয়। ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী দলের অধিনায়ক জ্যোতি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে জ্যোতি বলেন বলেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে খেলার সুযোগ সবসময়ই চেয়েছে বাংলাদেশ। তিনি বলেন, ‘এটি আমাদের দলের জন্য অনেক বড় একটি সুযোগ হবে। আমরা সবসময় চেয়েছি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের মতো জায়গায় খেলতে, কারণ সেখানে খেললে দক্ষতার অনেক উন্নয়ন হয়। সম্প্রতি আমরা ইংল্যান্ডে খেলেছি এবং সেখানে ভালো করেছি, সেটির একটি প্রতিফলন তো অবশ্যই আছে।’ তবে ইংল্যা

ইংল্যান্ড সিরিজ বড় সুযোগ, এশিয়া কাপে ফাইনাল খেলতে চান জ্যোতি

প্রথমবার ইংল্যান্ডের মাটিতে দ্বি-পাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী বছর ইংল্যান্ড সফরে সমান ৩টি করে টি-টোয়েন্টি ওয়ানডে খেলার সুযোগ পাচ্ছেন জ্যোতি-মারুফারা। নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি মনে করেন এই সফর দলের জন্য বড় সুযোগ এবং সাম্প্রতিক বিশ্বমঞ্চে ভালো পারফরম্যান্সেরই একটি প্রতিফলন।

শুক্রবার নতুন কুড়ির ক্রিকেট বিভাগে বালক ও বালিকা বিভাগের ফাইনাল ছিল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বালক বিভাগে রাজশাহী অঞ্চল ও বালিকা বিভাগে ঢাকা অঞ্চল চ্যাম্পিয়ন হয়। ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী দলের অধিনায়ক জ্যোতি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

সেখানে জ্যোতি বলেন বলেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে খেলার সুযোগ সবসময়ই চেয়েছে বাংলাদেশ। তিনি বলেন, ‘এটি আমাদের দলের জন্য অনেক বড় একটি সুযোগ হবে। আমরা সবসময় চেয়েছি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের মতো জায়গায় খেলতে, কারণ সেখানে খেললে দক্ষতার অনেক উন্নয়ন হয়। সম্প্রতি আমরা ইংল্যান্ডে খেলেছি এবং সেখানে ভালো করেছি, সেটির একটি প্রতিফলন তো অবশ্যই আছে।’

তবে ইংল্যান্ড সফরের আগে বর্তমান সূচির দিকেই বেশি মনোযোগ দিতে চান জ্যোতি, ‘সামনে আমাদের অনেক খেলা আছে। সেগুলোর দিকে মনোযোগ দেওয়া ভালো। সেখানে যাওয়ার আগে যদি আমরা সেরা প্রস্তুতি নিয়ে যেতে পারি, তাহলে ভালো হবে। বর্তমানে এফটিপির অধীনে প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। সেখান থেকে যেন আমরা পয়েন্ট সংগ্রহ করতে পারি, আমাদের সেভাবেই চিন্তা করতে হবে।’

সামনেই এশিয়া কাপ ও এশিয়ান গেমস। ব্যস্ত সূচি নিয়ে খেলোয়াড়দের মধ্যে ইতিবাচক মনোভাব দেখছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো খেলোয়াড়রা অনেক খুশি, কারণ আমরা সবসময় ক্রিকেটের মধ্যে ব্যস্ত থাকতে চেয়েছি। সামনে দুই ফরম্যাটেই অনেক খেলা আছে। এ ক্ষেত্রে খেলোয়াড়দের ফিট থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

এশিয়া কাপে গতবারের চেয়ে ভালো করার লক্ষ্যও জানিয়েছেন জ্যোতি, ‘গত বছরের এশিয়া কাপে আমরা যেভাবে খেলেছি, এবার যেন তার চেয়ে ভালো করতে পারি সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। বর্তমানে বাংলাদেশের প্রতিটি ভেন্যুতে যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে প্রস্তুতি কিছুটা ব্যাহত হলেও আমরা চেষ্টা করব সেরা প্রস্তুতি নিয়ে যেতে এবং অবশ্যই ফাইনাল খেলতে।’

নিজের ব্যাটিং নিয়েও কথা বলেছেন জ্যোতি। মাঝখানে ছন্দ হারালেও আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমই তাকে আবার ধারাবাহিক করেছে বলে জানিয়েছেন তিনি।

জ্যোতি বলেন, ‘আমি মনে করি একজন খেলোয়াড়ের জীবনে উত্থান-পতন থাকেই। সারা বছর একইভাবে ব্যাটিং করা সম্ভব নয়, কারণ ব্যাটিং অনেক মানসিক চাপের বিষয়। মাঝখানে এক-দুটি সিরিজে আমি আমার মতো করে খেলতে পারিনি। তবে আমি নিজেকে বিশ্বাস করেছি। দলের ম্যানেজমেন্ট ও সতীর্থরাও আমার সক্ষমতা সম্পর্কে জানতেন।’

তিনি আরও বলেন, ‘আমি কঠোর পরিশ্রম করেছি এবং নিজের শক্তির জায়গা অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করছি। আরও ভালো করতে পারলে হয়তো বিশ্বকাপে দলকে আরও ভালোভাবে সাহায্য করতে পারতাম।’

এসকেডি/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow