ইউক্রেনে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যেখানে ইঙ্গিত মিলেছে যে রাশিয়া নতুন করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার (২৯ মে) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান এবং একই সঙ্গে ইউক্রেনের মিত্রদের প্রতি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার চাপ আরও বাড়ানো ও দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানান। জেলেনস্কি বলেন, আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী রাশিয়া আবারও একটি বড় আকারের হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে বৈঠকের পর তিনি আসন্ন সপ্তাহগুলোর অগ্রাধিকার নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষাকে শক্তিশালী করতে আন্তর্জাতিক অংশীদারদের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অ্যান্টি-ব্যালিস্টিক প্রতিরক্ষা এখন আমাদের প্রধান কাজ। ইউক্রেন সরকার বর্তমানে নতুন একটি ইউরোপীয় নিষেধাজ্ঞা প্যাকেজের জন্য বিস্তারিত প্রস্তাব প্রস্তুত করছে বলে জানান জেলেনস্কি। পাশাপাশি বিদ্যমান নিষেধাজ্ঞা এড়ানোর পথ বন্ধ করতে অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনাও চলছে বলে তিনি উল্লেখ করেন। সূত্র : আনাদোলু এজে

ইউক্রেনে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া : জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যেখানে ইঙ্গিত মিলেছে যে রাশিয়া নতুন করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার (২৯ মে) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান এবং একই সঙ্গে ইউক্রেনের মিত্রদের প্রতি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার চাপ আরও বাড়ানো ও দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানান। জেলেনস্কি বলেন, আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী রাশিয়া আবারও একটি বড় আকারের হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে বৈঠকের পর তিনি আসন্ন সপ্তাহগুলোর অগ্রাধিকার নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষাকে শক্তিশালী করতে আন্তর্জাতিক অংশীদারদের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অ্যান্টি-ব্যালিস্টিক প্রতিরক্ষা এখন আমাদের প্রধান কাজ। ইউক্রেন সরকার বর্তমানে নতুন একটি ইউরোপীয় নিষেধাজ্ঞা প্যাকেজের জন্য বিস্তারিত প্রস্তাব প্রস্তুত করছে বলে জানান জেলেনস্কি। পাশাপাশি বিদ্যমান নিষেধাজ্ঞা এড়ানোর পথ বন্ধ করতে অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনাও চলছে বলে তিনি উল্লেখ করেন। সূত্র : আনাদোলু এজেন্সি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow